মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

স্বপ্নের সাতকাহন ....Sept.13, 2014



কাব্য-মুখী স্বপ্নরা সব ঘুমিয়ে পড়ে
রক্তচাপ ঊর্ধ্বগামী হলে
পক্ষকাল কাটিয়ে এমন দশা
চোখ মেলতেই
বিষাদ-বদন মৎস্য-গন্ধা ভিড়ের মাঝে একা,
উপোষী বুঝি !

বাড়াতেই হল মায়া-মুগ্ধ বন্ধুতা - মুক্ত হাতে
ওমনি ছিটকে সরিয়ে রেখে
কন্যা দিলেন বঙ্কিম সুখ-ভান, - ক্রমশ
বিরূপ ব্যঙ্গ-বিবমিষা - বিনিময়ে

অহংকার বা আত্মসম্মানে থাকতে সবারই আছে,
আসক্তিরও বাস যেহেতু কাছে,
নির্যাণ পড়লই তার লেজে,
ছিটকে দুহাত সরে প্রবল তেজে
খাড়া হল সটান তিন হাত কোথায় মাছ ?
একক সে শঙ্খাভিলাষিণী
-
দৃষ্টি স্থির হয়েছে আবাহনে

তাকিয়ে রয়েছি অবাক বিস্মিত, নচিকেতা সদ্য ঘুমিয়ে উঠে
বলে " স্খলিতবসনা দুলছে নীলাঞ্জনা, দ্যাখো
-
আভরণ যত পড়ছে খসে খসে
-
তারা সাহিত্য দুর্লভ দুহৃর্দ,
-
যদি পারো ঈষৎ অধিক মারো !
ধর্ষকাম খুঁজে বা কোথায় পেলে ?"

পরিবেশিত ধুপ আর আরতিতে
হঠাৎ পা টিপে টিপে, কলম ছেড়ে
এলেন কৃতজ্ঞ সুধীন্দ্রনাথ
একা ক্যামেরা তাক করে
 
লুব্ধ-পরবশ তাইনা দেখে
পুলকে ছলকেই হল খালি
-
তরল পরকীয়া যদি মেলে !
-----------------------
.
 

কোন মন্তব্য নেই: