রবিবার, ১৫ মে, ২০২২

সমস্যা

জীবনে হাজারো সমস্যা থাকে ।
কত মানুষ কত কত বিপদে প'ড়ে
নাম-গন্ধ ভুলে যায় ভালবাসার ।
সত্যিকে মিথ্যা অভিনয় দিয়ে 
বাধ্য হয়ে ঢাকে ।

আরে ছাতা, 
বিপদ আমারও কি কম আছে ?
প্রবল অস্বস্তির মধ্যে থেকেও
গুচ্ছ গুচ্ছ দুশ্চিন্তার ফাঁকে
তোমার ছবি দেখামাত্রই তবু
কিভাবে যে মিউজিক বেজে ওঠে
সেই একদম ছেলেবেলার,
এক চিলতে অবাধ্য হাসি 
ফোটে ফের ঠোঁটের ফাঁকে,

এই বুড়ো বয়সে এসেও
মাঝেমধ্যেই ফেঁসে
সে একার লজ্জার কথা 
কিছুতেই বলতে পারলাম না
আজও তোমাকে ।

আচ্ছা, বল তো,
ভালবাসার মত কে আর এমন
প্রাণভরা আনন্দে রাখে ?
.
https://youtu.be/LFk-bh0NAAI
.

মরদের বাচ্চা

তুমি তাকে জানো - 
"যত আভিজাত্যহীন ও নিচুতলার",
অবাক হয়ো না যেন,
সে নিজেকে তার থেকে
অনেক বেশি নীচের স্তরের ভাবে ।

তবু তফাৎ যে থাকেই ।
না, তোমার মধ্যে নয় ।

এক জীবনের বাস্তবে প্রমাণিত
ইচ্ছাশক্তির আপোষহীন আবাদে
তাঁরই মধ্যে সফলতার
অপ্রতিরোধ্য ঊর্ধ্বগামিতা জাগে ।

কত ঐতিহ্য আর আভিজাত্য 
এ যাবৎ পকেটে তোমার ?
এক জীবনে
সে তোমাকে পেরিয়ে
কয়েক হাজার কদম আগে ।