মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

বিবমিষা........Nov.15, 2014



সভ্যতা অসভ্যের বাহন,
অসভ্য বর্বর এত নয়
সভ্য চতুর্দশ হাত চেনে
একা বকুলকে অসহায়

মমত্ব কুলুঙ্গিতে তুলে রেখে
শ্বাপদ নোনা গন্ধ চায়,
সপ্ত-লালসায় সিক্ত সিঁদুর
রক্তিমে জ্বলে সারা গায়ে

রাতে ঢেকুর যত বেশি,
নেশা জমে ক্ষীর যত না,
দিনে ঢের অধিক, - যেই
দাদা হাঁকেন " তুচ্ছ ঘটনা "
-----------------------------
.

কোন মন্তব্য নেই: