শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

শেষ প্রশ্ন

শেষ প্রশ্ন

শতাধিক রমণী তখনো
শান্ত সারিতে দাঁড়িয়ে, শুধু
একটি প্রশ্ন—একটি মাত্র—
জানতে চায় সদুত্তর
একটি রহস্যময় জীবনের কাছে।

তার প্রাণবায়ু বেরোবার আগে,
প্রশ্ন ছুঁয়ে যায় তাদের ঠোঁটে—
"বলে যান, আপনি কাকে
জীবনের অন্তরালে
সত্যি ভালবেসেছিলেন
এ অবধি পথ হেঁটে?"

একটি হাসি ফুটে ওঠে মুখে,
স্বরে তার অদ্ভুত এক মায়া—
"সে ছিল বেঁচে এই পৃথিবীতেই,
যে একদিন গেয়েছিল সাহসে ভরে—
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো…?"

হ্যাঁ, সে-ই ছিল আমার প্রাণের গান,
কোনো দ্বিধা নেই হৃদয়ে আমার।
সে রীনা ব্রাউন,
একটিমাত্র নাম, অনন্তের অবসান।"