মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

অবলীলা.....July 21, 2014



ভালোবেসে শাস্তি গ্রহণ কর

বাসতে তেমন যদি পারো,
অন্তরে ব্যকুল কেদারে
শুরু তার তুমুল সবুজের চাষ
প্লাবন শেষে -

তবে জেনো প্রেম নয়
কৃতজ্ঞতা ভোগ সুখ বাদ
বিনিময়ে শাস্তি চেয়ে নিও আর
গ্রহণে থেক নতজানু
তোমার ঔদ্ধত্যের পরিণামে


ভালোবেসে রুদ্র গ্রহণ কর
-----------------------------
.


কোন মন্তব্য নেই: