একবার অন্তত
প্রাণখুলে ভালোবাসতে পারলে
উৎরে যেতে পারে একটা গোটা জীবন
আপন অনুভবে
অফুরাণ প্রসারের আশ্চর্য প্রাচুর্যে ।
তবু, একটু ভালোবেসেই, অংক কষে,
মানুষ তুল্যমূল্য হিসেব বুঝে নিতে চায়
চাওয়া-পাওয়ার
আর বেমালুম খুইয়ে বসে
গভীরতার সঠিক দিশায় আপন ভ্রমণখানি ।
পরাণ বিলিয়ে ধনী হওয়ার বাসরে
মানুষ
সীমিত পার্থিব সুখ হাত পেতে চাইতে গিয়ে
ভিখারী সেজে ফিরে আসে বারবার ।