শহরের থেকে বেরিয়ে, কিছুটা দূরে,
একটি গাছের তলে বসে
বছর পঁচিশের এক যুবক
আপন মনে পা ছড়িয়ে
নিজের ভাষায় গান গাইছিল ৷
বছর সতেরোর এক তরুণী
রাস্তা দিয়ে যেতে যেতে
অদ্ভুত সুরটি শুনে
বাধ্য দাঁড়িয়ে পড়েছিল ৷
ভাষাটি অজানা হলেও
ভাবের তরঙ্গে ভাসা
পড়েনি আটকে ৷
সুরটি গুনগুন করতে করতে
তরুণীটি একসময়ে, সাহস করে,
নিজের পছন্দ মত
শব্দ বসিয়ে নিল সে সুরে ৷
এরপরে
একে অপরের দিকে তাকিয়ে
দুজনে হেসে ফেলেছিল,
দৃষ্টির ভাষা পড়তে
অসুবিধা হয়নি কারও -
আচমকা বুঝতে পেরে ৷
দুজনে, একটু পরে,
বেশ মজা পেয়ে
আর একটু নিকটবর্তী হয়ে,
মুখোমুখি বসে, একই সুরটিতে
ফের নিজের নিজের ভাষায়
আগের মত গান ধরেছিল ৷
তৃতীয় জন
ততক্ষণে থমকে দাঁড়িয়েছিল ৷
দুটি ভাষাই তার জানা ৷
আক্ষরিক অনুবাদ
আর ভাবানুবাদের মধ্যে
কোনটি সুন্দরতর,
সেদিনই প্রথমবার তার কাছে
বরাবরের জন্য
হঠাৎই স্বচ্ছ হতে পেরেছিল ৷
.
Check yourself ?
Well :)
.
https://youtu.be/PccTGESPppE
.
https://youtu.be/dD3Oa0y8n70
.