এ জগতের অমোঘ নিয়মে
হৃদয় একা শুদ্ধতা বেচে, বুদ্ধি না ।
"মস্তিষ্ক, তার সর্ব-শক্তি প্রয়োগ করেও,
হৃদয়কে যে আদপে লুকাতে পারে না"
সে কথা হয়তো
আগে থেকে জানা ছিল না ।
পরাণের টাটকা সুবাস
ততক্ষণই উৎপন্ন হতে থাকে,
ঠিক যতক্ষণ মানুষটি
কথোপকথনে অভিনয় মিশায় না ।
মিথ্যা দিয়ে
তাই, ভুলেও মোহিত করতে এসো না
তাকে
যে, তুমি বোঝার আগেই,
সরাসরি পেয়ে যায়
হৃদয়ের বিশিষ্ট ঘ্রাণটি তোমার,
যার সাহায্যে, তার নিকটে,
মুহূর্ত-মাঝে
তোমার মনস্তত্ত্বের কোনও অংশ
আর থাকে না গোপন, কিঞ্চিৎও অচেনা ।
খুব বুদ্ধি তোমার ? চাপা গর্ব আছে ?
বোকা এবার বুঝবে হয়তো,
চালাকি করতে গেলে,
অতঃপর, যা পড়ে থাকে, সে হলো,
অপর একজনের কাছে
পড়া বই পুরোনো হয়ে যাওয়ার মত
একটি অতি তুচ্ছ ঘটনা ।
;)