শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

প্রতিক্রিয়া

প্রথমে বুঝতে পারিনি
ভিতরে এত বেশি তুলতুলে তুমি ।
বুঝিনি - মোমের পুতুল
তোমার অবধারিত তুলা-রাশি ।

যদি ব্যথা লেগে যায় আবার,
ভুল করেও বের করি না আর
খাপ থেকে একটিও শব্দের ধার ।

তুমি যখন নতুন ক'রে বোঝাও "ভালবাসি",
আমি সংযত হয়ে, হাত-পা গুটিয়ে শুনি,
তুমি যে কত রকম সুন্দর হতে পারো -
করে এক-এক ক'রে গুনি,
অতঃপর  নিঃশব্দ অনাবিলে হাসি ।