একদিন হাত ধরে যেও
গড়ের মাঠে ।
গড়ের মাঠে ।
কানের খুব কাছে
মুখ নিতে নিতে বোল
"তোমাকে মানতে হবে
আমার প্রতিটি আবদার
- অন্যায় যদিবা জান,
আমিও যে জানবো না - নয় ।
মুখ নিতে নিতে বোল
"তোমাকে মানতে হবে
আমার প্রতিটি আবদার
- অন্যায় যদিবা জান,
আমিও যে জানবো না - নয় ।
যদি তেমনি পারো
পেরিয়ে শ্লেষ ও অবহেলা,
জানবে তোমারই রব
হিম-ঊষা, বর্ষণ-সন্ধ্যায় ।"
পেরিয়ে শ্লেষ ও অবহেলা,
জানবে তোমারই রব
হিম-ঊষা, বর্ষণ-সন্ধ্যায় ।"
এতসবেরও পর
সম্মতির স্মিত ঝিলিক
খেলে যদি যায় দ্যাখো চোখে
দেরী নাহয় না কোর আর !
সম্মতির স্মিত ঝিলিক
খেলে যদি যায় দ্যাখো চোখে
দেরী নাহয় না কোর আর !
নীরবে অবগুণ্ঠন তুলো
অঙ্গুরীয় পরিয়ো তোমার ।
অঙ্গুরীয় পরিয়ো তোমার ।
----------------------------
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন