মঙ্গলবার, ১০ মে, ২০২২

প্রেমিকা

মানুষের নিয়তি 
ঘাপটি মেরে লুকিয়ে থাকে
তার আপন প্রকৃতির নিরাপদ প্রশ্রয়ে
প্রবৃত্তি রূপে । 
এক হাতে বাজে না তালি ।
মানবজীবনে 
প্রায় প্রতিটি নিয়তির পিছনে
আপন প্রবৃত্তির উসকানি থাকতেই হয় ।

ইচ্ছাশক্তির পূর্বপরিকল্পিত প্রয়োগে
কর্মের আপোষহীন শৃঙ্খলাবদ্ধতায়
সেই একই নিয়তি যখন বাধ্য হয়
তার যাবতীয় ঔদ্ধত্য গুটিয়ে নিতে,
যখন ইচ্ছার অপ্রতিরোধ্য তেজের
বিনীত অনুসারী হয়ে
সমর্পিতা রূপ ধারণ করে সে,

মানবজীবনে সে বিরলতম সুসময়,
স্রষ্টা যখন অবতীর্ণ হন
পুরুষ ও প্রকৃতির সার্থক সমন্বয়ে,
একক জীবনে, কৃষ্ণ-রাধার দ্বৈত লীলায় !