হাসি-মুখে বেঁচে থাকা সম্ভব আজও,
ভয় দেখাতে পারে না তেমন
জগৎ-জোড়া দুঃখের পারাবার,
কারণ -
সব অসুন্দর হতে
একে একে মুখ ফিরিয়ে নিয়ে
ভালবাসতে চাওয়া - হ্রদের ধার,
সমুদ্র, নদী আর পাহাড়
আর অনেক অনেক বন্ধু
যাদের সাথে নেই স্বার্থের টানাপোড়েন
অথচ যারা সহমর্মিতায় গলার হার
আর একটি অন্তত
নিতান্ত সাধারণ নিজের মানুষ
শয়নে জাগরণে, সুখে-দুঃখে -
ন্যূনতম চব্বিশ ঘন্টার
ভালবাসাকে
অবিচল শ্রদ্ধার মর্যাদায় আগলে রেখে
বিনিময়ে - বিশ্বস্ত স্থায়িত্ব জুগিয়ে,
বাকি জীবনে
ভুল ক'রে আর না হারাবার ।