শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

পাওনা-দেনা

ভালবেসে যখনি ফেলা
সমর্পণে বাকির মেলা
সঙ্গ-লিপ্সার অভ্যস্ত অধিকারে !

 

বিনিময়-সুযোগ বিনা
ভোগে সুখটি চেনা
কে আর তেমন শেখাতেও পারে ?

 

স্বপ্নের অধিবাস অন্তরে,
পুষ্টি আর তৃপ্তি যে দ্বারে,
সম্ভাবনা ভালো করেই চেনে 

 

আকাঙ্ক্ষা তাই সঙ্গ যাচে
শরীর-পোড়া ক্ষীরের আঁচে
দোহনে খাবারটি কখন যে কেনে !

 

ভালোতে তবু আলো পড়ে
পরাণে প্রসারের সম্ভারে
নব অবগাহনে জাগে বেপথু উচ্চারণ !

 

শ্বাসে প্রশ্বাসে যুদ্ধ তখন
দিতে চেয়েই আকুল মগন
সে আনন্দে কে যে হবে নীরব সমর্পণ !

 

উৎসবের সুবাস হাসে
পূজার স্বেচ্ছা-উপবাসে
সুন্দরে - ইচ্ছার বাসরে অমল বাহার !

 

সে বিহার সময়কালে,
আহার পরিহারও হলে,
আপনে উজাড়ে জীবন-সার্থক উপহার !
.


.
https://youtu.be/Rw4IoJOOPVA
.