শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

অযাচক

সত্যি - তা সে কঠোর যতই হোক
মেনে নেওয়ার জন্য ন্যূনতম সাহসটি দাবীত চায় ।

তুমি লক্ষ্য ছিলে না কোনদিন,
তবে, উপলক্ষ আদিগন্তকাল ধরে ছিলে ।
লক্ষ্য ছিল একান্তে নিরলস উত্তরণ
আপন ভালবাসার দিগন্ত-প্রসারী দক্ষতায় ।

টেনে নেওয়া তাই তোমাকেই বারবার
আমার গভীরতর অনুভবের সোহাগী আদরে
তোমার মুকুলগুলি কোন দিশায় ফুটতে চায়
তাকে আরও স্বচ্ছ ভাবে বুঝে নিতে নিতে ।

স্বার্থটি যেহেতু
ব্যক্তিগত তাগিদে একান্তই আমার
তাই মূল্য দাবী করা ছিল না কোন
তোমার বিনিময়ী লাভের কারণে,
হোক না বাস্তবে তদজনিতে !

স্রষ্টা পরম করুণাময় ব'লেই,
চলৎ-শক্তি বিরূপ
করুণা-আশ্রিত ভিক্ষুকের পথ এ নয় ।
আপন উত্তরণের দাম
কেবল নিজেকেই অর্জন হতে দিতে হয় ।
তোমাকেও দিতে হবে জানি
ভালবাসার চিরন্তন দ্বন্দ্বে - মধুমন্থনে
নিছকই আপন মঙ্গলকামনায় !

জীবন তো থাকতে জানে, তুমিও জানো,
- অফুরন্ত অপেক্ষায়, আজও ঠায় !
.

.

সকাল

সুন্দরের প্রাথমিক শর্ত হলো
মাত্রাবোধে দায়বদ্ধতা !
সুরের প্রাথমিক শর্তও তাই !

সুখে, দুঃখে, আনন্দে, বিপদে,
সুন্দরের সুরটি 
আজীবন প্রতিটি ক্ষণে ধরে রাখা
সহজসাধ্য নয় !
জীবনের প্রতি একমাত্র
আপোষহীন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
মানুষকে তেমন মহৎ করতে পারে ৷

সমগ্র পৃথিবীর মধ্যে
এই কাজটি সর্বশ্রেষ্ঠ রূপে
ধরে রেখে গেছেন একজন
সৃষ্টির মানবোত্তর সাক্ষ্যে 
সুগভীর মগ্নতায় !

তার নাম রবীন্দ্রনাথ !
আর আমাদের নাম একই কারণে
রাম, শ্যাম, যদু, মধু ৷
.

.