শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ঠাকুরমার ঝুলি

রূপকথার জগতে সন্ধ্যা-বাতি প্রতিদিন জ্বলার কথা নয় !
জ্বলেও না !
তবে সবাই কে চমকে দিয়ে যেদিন আচমকা জ্বলে,
সেদিন মেঘের ওপরে আকাশবাড়িতে
সব রাক্ষস রাক্ষসীদের একসাথে ঘুমিয়ে পড়ার ধুম ।
.
আর সেই ফাঁকে
হাওয়ার ঘোরানো সিঁড়ি বেয়ে চুপিসারে
স্বর্গের রাজকন্যে পায়ে পায়ে মর্তে নেমে আসে !
সকলের সামনে দিয়ে অদৃশ্য শরীর তার
হেঁটে যায় বনের ওপারে ।
.
সেখানে রাখাল ছেলে বাঁশি হাতে আছে অপেক্ষায়,
সুরের অমল সুরভিতে বোনা পছন্দের আভরণ
রাজকন্যের আপন আকুল হাত
তৃপ্তির পেলবে ফিরে পাওয়া পার্থিব তনুতে 
অবশেষে তুলে নেবে বলে !

Posted seven years back.

রবিবার, ২১ আগস্ট, ২০২২

রঙের দোষে

যত বেশি ফর্সা হবে, 
ততই বর্ষার মত ধারালো হবে নাক
এমন কি নিয়ম আছে নাকি ?
ফর্সা হলেই মানুষটি হবে 
ষোলোআনা পরিষ্কার মনের 
এমনও তো কথা নেই কোনও ।

অবশ্য
তুমি এমনই অদ্ভুত ফর্সা, যে -
তোমার ত্বকের স্বচ্ছতা ভেদ করে
শিরা আর ধমনি-দের যে সহজেই
আলাদা ক'রে চিনে নেওয়া যায়,
সেকথা নিজেই 
অনেক আগে থেকে বেশ জানো ।

অথচ
রোদ্দুর পোড়ায় না যেখানে, সেখানেও
এ অভাগার লোমের দশা
ভুসো কালির মত কালো ।
আচ্ছা, তোমারটা কি সোনালী ?
না, মানে - যে কোনও ?

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

পরনির্ভর বনাম আত্মনির্ভর

অতি সাময়িকে
যেটুকু লাভ হবে,
তার থেকে বহুগুণ
পরাধীন দুঃখের মূল্যে
ট্যাক্স দিতে দিতে
জীবন ক্ষয়ে যাবে ।
মাত্রাহীন সুখের লোভের
অবধারিত নিয়তি এটিই ।
সুখতৃষ্ণা 
ঘাড় ধরে সংযম শেখাবে ।

ভালবেসে
আত্মসৃষ্টির জগৎ অবশ্য
বিপরীত নিয়মে চলে ।
উদ্যমের উড়ানের জন্য
স্বাধীন আকাশ পাবে ।
প্রতিটি উড়ান 
পরিশেষে শুদ্ধ আনন্দ দেবে ।
সে আনন্দ কেড়ে নিতে
পারবে না অপর কেউ ।

এবার পছন্দ তোমার,
কোন পথ ছেড়ে
কোন পথে দৃষ্টি ফেরাবে !
.

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

সারে যাহাঁ সে সচ্চা নিয়ত হ্যায় তুম্হারা

ইংরেজদের তৈরী করা সংবিধান যৎসামান্য উল্টেপাল্টে, অথচ লাইনের ফাঁকগুলো অবিকল একরকম রেখে দিলে যা দাঁড়ায় সেটিই হচ্ছে সংবিধান - বর্তমান ভারতবর্ষের ।

জনগন চিরটাকাল যা খেতে সবচেয়ে পছন্দ করে - সে হলো বিভ্রান্তি বা কনফিউশন আর রাজনীতির সেটাই USP ! 

ফলতঃ গরীব জনসাধারণকে শোষণ করে ক্ষমতার কালোটাকা ফুলে ফেঁপে ওঠার সেই ট্র্যডিশন আজ ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব ইতিহাস । প্রায় নিয়ম করে বিলিয়নের হিসেবে টাকা পাচার হয়ে চলেছে বিদেশের ব্যাঙ্কে । 

লাফাচ্ছে জনগন প্রবল উৎসাহে জনগনমন উদযাপন আর অপা নিয়ে । প্রচুর ধকল গেল আজ সারাদিন । তোমার কি খুব ঘুম পাচ্ছে এবার ? তুমি, তোমরা, তোমাদের ?

সোমবার, ১৫ আগস্ট, ২০২২

কর্ম

হাতে-কলমে পাস-ফেলের বাস্তব রেজাল্ট একমাত্র গ্রহনযোগ্য প্রমাণ অর্জিত যোগ্যতার । কোনও অলীক ভাববাদ-জনিত বিভ্রান্তির দক্ষ ভণ্ডামীর কোনওরূপ  আসন পাতার সুযোগ নেই কর্মের রাজ্যে । 

জীবনের শ্রী-বৃদ্ধিতে, সরাসরি ফল প্রদানের নিরিখে, 'কর্ম' যে অবধি নিশ্চিন্তির স্থায়িত্ব অর্জন করতে সক্ষম, সে অবধি অধিকার অপর কোনও যোগের নেই । এ জগতে প্রতিটি কর্ম আদপে ভিন্ন ভিন্ন কারুবাসনার স্পর্শযোগ্য ফল ।

লক্ষ্য যত স্বচ্ছ, অটুট আর পরিশ্রম যত আপোষহীন হয়, কর্ম ততই নিস্কলুষ তপস্যাতে রূপান্তরিত হতে থাকে । 

দীর্ঘ তপস্যার বল মানব-হৃদয়ে গুরুরূপে অধিষ্ঠিত হয় । অহমিকার স্থুল প্রলোভন পেরিয়ে, তাকে শ্রদ্ধা ও সংযমের উপচারে ধারণ করতে জানলে, মানুষের জীবন ক্রমশঃ পরিনত হয় আত্মবিশ্বাস-জনিত আনন্দের নিরন্তর মহোৎসবে । 

সততা - শান্তির আকর আর সংবেদনশীলতা - আত্মবিকাশের । যুগপৎ সৎ ও সংবেদী মানুষের চিত্তে এমন আনন্দের সাথে তাই যুক্ত হয় প্রেম ও শান্তির স্বতঃস্ফূর্ত বরষণ । 

এ আরোহনেরও পরে, সে উচ্চতরতায়, আরও অন্য কিছু অবশিষ্ট থাকতে পারে চাওয়ার, এ ধরায়, উত্তরণকামী মানুষের ?

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

Failures Only

Could you identify the trap,
The barrier everytime
That prevented 
Your ultimate liberation ?

It was always inside
That you failed to surpass
And helplessly watch 
Your chances gone again,
Thus, accepted 
The destiny of ugly repetitions only
Along the beaten track
Of torturing and ruining yourself
More and more in a stereotype.

You, too, had a Hotel California
Full of apparent pleasures
To fool you in the end,
That gave you nothing real and lasting, 
Just never,
Except allowing time to slip further. 

Therefore you, at times, wanted
To get rid of.
But for that, you needed
A threshold intensity of purpose,
For becoming almost supersonic,
A fixity that let you attain
A relatively higher speed
To compete with
The inevitable roll-over of time. 

Could you finally identify the enemy ?
Well, who else than 
Whom you foolishly considered 
Your most reliable 'best-friend'
During every idleness,
Your pampered instincts,
Who never loosened their chain
On you at any point of time.

You travelled a great lot
Along the varieties of 
The lengths and the widths
While trying to deny 
The third dimension of depth,
Which was time, the real transformer,
That kept rotating always
And you missed 
The required relative speed
To finally win over it
And reach real bliss.
.
http://go2arup.blogspot.com/2022/08/failure.html?m=1
.
https://youtu.be/nExImHpSFuY

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কালিদাস

সকলের কখনোই নয়, তবে,
অনেকের মুখে থাকে এমন হলাহল,
কথায় থাকে এমন ধার,

যে, যার দিকে একবার
বর্ষিত হয় ক্রোধ,
তারপর থেকে তার অবিরাম রক্ত ঝরে,
হৃদয়ে স্থায়ী ক্ষত উদ্ভুত হয় 
সে চকিতে অমানবিক অত্যাচারে ।
থামে না আর রক্তক্ষরণ বাকি-জীবন ।

ফলতঃ, গ্রহীতার ভালবাসা 
বাধ্য প্রতিস্থাপিত হয়,
জেগে ওঠে আবশ্যিক প্রতিশোধ ।
তুমি কি ভিন্ন কিছু আশা করেছিলে অতঃপরে, 
ও বিরল সুনয়ন ?

জীবনকে
শুধু শত্রুব্যুহে রচনা করবে আজীবন 
শব্দের ধারে ?
মানুষের অহমিকা কেন এ অবধি বাড়ে ?
কেন এতদূর বরাহ-নন্দন ?
আর কবে বড় হবে তুমি, হে বৈভবী,
হবে বিচক্ষণ ?

পরমাত্মীয় ? বসবে যে ভালবাসার ডালে,
কাটতে বসতেই হবে যে গোড়া তার
ক্রুরতার বলে !
অহমিকার সুমতি হলে
হতে কি পারতো না কোমলতর,
সকালের সকলের অনাবিল অরুণ যেমন ?

ছল

প্রকৃতির নির্মমতম ছলনার মায়ায়
প্রায় প্রতিটি নারী
সজ্ঞানে অথবা অবচেতনে ভাবতে বসে -
"শরীরের পরতে পরতে তার 
লুকিয়ে রয়েছে
পৃথিবীর গূঢ়তম রহস্য,
যার যথার্থ উদঘাটন সম্ভব নয়
যোগ্য পুরুষের সংবেদী সহযোগ বিনা,
যে পুরুষটির আসা বাকি রয়ে আজও
জীবনের কোনও এক 
অতীব আকাঙ্খিত সমর্পণের কিনারে ।"

যুগ যুগ ধরে নারী তাই, 
বিজ্ঞাপন হতে অধিকতর আকুল, 
সাজে-গোজে পরিপাটি শরীরে ।
সাজে আপন রুচির প্রকাশে 
যদিও নারীর
নিজেরই নিজেকে বেশি ভাল লাগে,
নারী-শরীর লোভী চিরন্তন পুরুষ
সুযোগ পেলেই উৎসাহ প্রদান করে
নারীর নিছক বিজ্ঞাপন হয়ে ওঠাকে 
আপন সঙ্গিনীটির নজরের সুচতুর আড়ালে ।

এমনই সুবাদে পরকীয়ারা আবার
"কিছুই হয় নি"-ভাবটি বেমালুম বজায়ে রেখে,
চকিত, উদ্বেল ইশারায় 
ডিল সেট ক'রে নেয় উভয়-তরফে 
সমাজের চোখরাঙানিদের নিখুঁত এড়িয়ে ।

ভারতের আধ্যাত্মিকতার ইতিহাস বলে -
"অসংযম সমানতালে তালে তাল দেয় 
মোহের বিকলে ।"

Never Loud

I prefer not to make your life hard
Because I need you genuinely hard, 
More lastingly, down there.

For, I have to serve enough moistness
In equal rhythm
To save my poor eyes from
Getting moistened without.

শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

রাধে

চোখ অলখে ভেসে যায় জলে
বরষণ প্লাবনে পাল্টায় অদৃষ্টের পরিহাসে

যখন 
ক্রমশঃ শুকাতে থাকে ভিতরের সবুজ,
বর্ষিত হও না যেদিন প্রাণ-বারি হয়ে
আমার গ্রহীতা বাগানে, রোপিত আরোপে,
চাতক-অধীর, বিরহ-বিধুর ঘাসে ঘাসে ।

নিয়ম ব'লে বাধ্য মেনে নিই, 
কষ্টের মূল্যে 
জীবনে গভীরতাকে পেতে হয় তাকে,
যে স্বেচ্ছায় ভালবাসতে আসে ।

The Monkey-Mind

The major portion of everybody's brain often remains in control of his subconscious, which is a monkey-mind that can repeat its previous experiences only. It prefers to depend mostly on already acquired habits that may safely follow a beaten track. The monkey-mind hates to face any unforeseen and if yet compelled, it reacts from any of its old habits that generally creates hazards only and no synchronized solution.

Opportunities of growth lies hidden only in the unforeseen. Since a monkey-mind never learns how to explore the unforeseen to acquire new skills and aptitudes, it can never grow further from it's usual state of down-trend.

Growth and a monkey-mind, thus, remain rival to each other. 

Love implies exploration, while infatuation is nothing greater than any damn habitual addiction. A monkey mind understands infatuations only that seeks mostly sex in the name of love, because it's impossible for a monkey-mind to actually celebrate exploration and personality-growth, deep inside, through love.

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

Sense It

Wastage is always and only free. You can give liberty to your instincts to just waste your life in as many ways as possible through short-term pleasures that never provides a permanent return.

But lasting growth of life is never free. You have to establish full control on instinctive whims, must keep committed to a clear long-term purpose and work really hard at a regular basis on it.

Remarkable achievers of the world obviously belong to the second category, while the gross middle class of mere futility belongs to the first.

The funniest truths on earth are

1. Love means rejoicing learning in its purest form. Whenever you love, you learn the subject person or a thing.

2. Happiness can never be second-hand. The source has to be within and dynamic.

3. Happiest person is he, who can keep growing the fastest.

Cheers !

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

নিলয়

শরীর, অধিকারবোধের অবধারিতে,
আর কিছু হোক বা না হোক,
শেষ অবধি, ঘুরেফিরেই শুতে চায় ।
প্রবৃত্তিরা শুভ পরিনতির অনবলোকনে
পরিনয়ের বাসরে 
উদ্বৃত্ত-রূপে প্রত্যাখ্যাতও হয় ।

প্রত্যাখ্যানের প্রতি আখ্যানে
অহমিকারা যত অধিক প্রকট হয়,
ততই তীব্রতররূপে অপমানিত বোধ করে ।
এরকম যাবতীয় অপমান-বোধ
ফ্যাদা-গন্ধী সমাপ্তি না ছুঁতে পারার
তীব্র হতাশায়
আসক্তির বিজয়োৎসবকেই 
পুনর্বার নির্বাচিত ও নিশ্চিত করে ।

অথচ ভালবাসা অনাবিল হলে
হতেই হবে স্বতঃস্ফূর্ততায় স্বাধীন ।
ধার করে শোধ দেওয়ার ব্যবসা-শর্তে
সে কারও ব্যক্তিগত বস্তু-সম্পত্তি নয় ।
আত্মনির্ভর উত্তরণ-প্রকল্পে
লক্ষ্যকে সুস্থির রাখতে জানলে,
দুতরফেই, কেবল উন্নতির দিশারী,
ভালবাসার পরার্থে 
লাগাম লাগে না জন-ভেদে ।
জল, প্রাবল্যের তোড়ে,
প্রতিবার নদীর সহজিয়াকে খুঁজে পায় ।

সে নদীর দুই পার 
তোমাতে-আমাতে মিলে 
তিলে তিলে গড়ে তোলা ।
বহতা বারিধারা তার মাঝে
অনায়াসে ওঠে নামে
অনুভবের জোয়ার-ভাটায় ।

মাঝের সেতুটি, অবশ্য, প্রতি ক্ষেত্রেই
ভীষণভাবে ব্যক্তিগত ব্যবহারের ।
দৃশ্যমান নয় ব'লে 
নিশ্চিন্তির সে ছায়াবিথিতলে
সহজ মিলন ও বিনিময়ে 
হয়তো তবুও বাধা পড়ে বারেবার !
সোনার সোপান নির্মোক-ভ্রমে ভুলে
অবহেলিত পড়ে রয় ।

বুকের ঘর, বুকে হাত রেখে বল, 
দুয়ার-সম্ভব কি হতে পারে কখনো ?
বস্তুগত না হলে, 
পরাণের অধিক কে আর নির্ভার, নির্ভয় ?
সুন্দরের প্রতি 
এটুকুই দায় ছিল, বোধ হয়, আমাদের ।
মানুষ-ভেদে সত্য পৃথক তো নয় ।

শনিবার, ৬ আগস্ট, ২০২২

মহীয়সী

অহমিকারা আহম্মক ।
তারা হয়তো অনেক জানে,
তবে, ভালবাসতে জানে না ।

মাত্র কয়েক বছর আগে
তুমি আমার আদৌ কেউ ছিলে না ।
ভাবতেও পারিনি কখনো
ভবিষ্যত লুকিয়ে রেখেছে
আমারই জন্য
এমন গলা-অবধি দেনা ।
স্রষ্টার মহিমায় তারপরও
বহুজন বিশ্বাস করে না ।

একটা মানুষের খেয়াল
আর একটি সম্পূর্ণ ভিন্ন মানুষ
কোন অবধি রাখতে পারে,
অন্যের ভাল কোন অবধি চাওয়া যায়,
চেয়ে করতে পারা যায় - নিষ্ঠাসহকারে,
ভালবাসতে-বাসতে আগলে রাখায়
প্রেমের কি প্রকারে
অপর মাতৃত্বে উত্তরণ ঘটতে পারে,
সে পরিসরের ব্যপ্তি ও গভীরতা
কোন পর্যায় অবধি পৌছে যেতে চায়,
তার বাস্তব জীবনভিত্তিক অভিজ্ঞতা
এর আগে অবধি সঞ্চয়ে ছিল না ।

আজকাল
নিছক রোমাঞ্চ-স্বার্থকে হামেশা
বড় জোলো আর ছেদো মনে হতে হয়
শ্রদ্ধা-জনিত বাধ্য-সমীহের ভারের পাশে ।

তোমাকে যত কাছ থেকে দেখি
তত নির্বাক বিস্ময়ে বুঝি
ভালবাসতে শেখা
এ জীবনেও অনেকই বাকি রয়ে গেছে ।
হয়তো সে কারণেই,
যেটুকু পারি, একমনে শিখে নিতে,
তোমার তুলনা 
ভুল করেও দ্বিতীয়ে আর খুঁজি না ।

শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

অস্থায়ী

ফুলের আর দুলে কি লাভ, ভ্রমর যদি না চেনে আকুল ইশারা ?

তার মানে ?

পাখি আকাশকে পাশে না দেখতে পেলে, উড়ান নিমেষে দিশেহারা ।

তার মানে ?

যখন আর কেউ নেই আশেপাশে, তখন তুমি তো একাই সাহারা ।

তার মানে ?

ঘুমাতে পারি না, জানো, বেঘোরে, তোমাকে দিতে পেয়ারী পাহারা ।

তার মানে ?

ভালবাসার জ্বালা কত, সে আমারই মত বোঝে যে কাহারা ?

তার মানে ?

তার মানে অবনত-অবিরত শঙ্কার কাছে যারা, সুখীও শুধুই তাহারা ।

বর্জ্য

'অধিকার' - কর্তৃত্ব-বাচক, কুৎসিততম শব্দ এ ধরায়,
প্রয়োগ হয়েছে চিরটাকাল
ক্রীতদাস-শোষণে, 
তদজনিত আকাঙ্খার বহুরূপী অত্যাচারে
ও অসূয়া-জনিত নিধনে ।

ভালবাসা - আপন হৃদয়ের  স্বাধীন উৎসারণ,
পরমুখাপেক্ষী অধিকার আদায় করতে পারা মোটেও না ।

ভালবাসতে সংবেদে যোগ্যতা লাগে ।
অপর মানুষটির অন্তরের সঠিক চিত্রটি
আপন অনুভবের গভীরতায়
স্বচ্ছতর রূপে প্রতীয়মান হওয়ার দাবী রাখে ।

কুতকুতে চোখে,
পরের জমির অধিকার 
নিজের নামে 
যেনতেনপ্রকারেণ লিখিয়ে নেওয়ার 
সংকীর্ণ লক্ষ্যে 
সর্বক্ষণ মন পড়ে থাকলে,
তাকে কুটিল আত্মকেন্দ্রিকতা বলা চলে,

নিষ্পাপ ভালবাসা আদপে নয় ।

বুধবার, ৩ আগস্ট, ২০২২

পরশ

সমুদ্র মানেই তো জল ।
তবু তারা পৃথক - সুনির্দিষ্ট রেখা বরাবর,
যেখানে ভালবাসার সুনীল মেশে
কামনার লালে ।

বিভেদরেখাটি তারা চেনে, যারা জানে
রাশটি ঠিক কোথায় ধরে রাখা 
আবশ্যিক হয় !
সংযম, পরিমিতি, মাত্রাবোধ, বিনয়
এরাই মানবজীবনে
সুন্দরের প্রতি অটুট শ্রদ্ধার ধারক ।
অনুভবীর 
অনুভবকে ছুঁয়ে থাকা সম্ভবপর হয় ।

প্রেমের মুখোশ-তলে
কাম, লোভ আর মোহ
রোমাঞ্চের নামে বারবার
নিছক কায়িক-স্বার্থে 
অসুন্দরের পসরা সাজায় ।
সশব্দে ও নিঃশব্দে দর হাঁকে ।

একবার কিনলে 
এবার ক্রমশঃ দর বাড়াতে বাড়াতে
একদিন তিক্ততার স্তরে পৌঁছে যেতেই হবে 
অথবা, না কিনলে তুমুল গালাগালি দেয়
আর আপন বিরহে পরকে অভিযুক্ত করে।
প্রেমের তাই
সাময়িকই চিরাচরিত নিয়তি হতে হয় ।

আন্তর-প্রসন্নতা রক্ষায়
সুন্দর 
অসুন্দরের প্রতিবাদে 
কোমর বেঁধে ঝগড়া করে না ।
কেবল নিঃশব্দে প্রস্থান করে ।
একবার চেনা উঠোনটি পেরিয়ে গেলে
আর ফিরে আসে না অতীতের স্থুলে
অকারণ রুচির বেসুর-অসুর সমস্যায় ।