শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

কবি ও ভবি

সাধারণতঃ ভাল কবি তারাই হতে পারেন
যারা আবশ্যিক ভাবে সুন্দর "মনের" মানুষ হন ।

"মন" - মস্তিষ্ক-উদ্ভুত চিন্তা, বুদ্ধি আর কল্পনার সমাহার ।

কিন্তু তারপরেও খুব বড় একটি কাজ পড়ে থাকে । সে হলো "অনুভব", যে কর্মটি মনের ক্ষমতার অতীত, কারণ, সে কাজটি মস্তিষ্ক-যন্ত্রেরই নয়, বরং হৃদয়াশ্রিত পরাণের । সেখানে অপর একটি অতীব সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণতম যে যন্ত্রটি লুকিয়ে থাকে, সে হলো মানব-বিবেক । বিবেকের আবার একটিইমাত্র কাজ । সে হলো, যে কোনও প্রকার তথ্য পাওয়া মাত্র, পরমহংস রূপ ধারণ করে, সত্য অংশটি ছেঁকে তুলে নিয়ে মিথ্যা অংশটিকে তৎক্ষণাৎ বর্জন করা । এই কারণে মিথ্যা-অনুভব বাস্তবে সম্ভব নয় । মিথ্যাকে কল্পনা করা খুবই আসান, তবে, শুধুমাত্র সত্য হলে, একমাত্র তখনই তাকে অনুভব সম্ভবপর ।

সাধারণতঃ কবিদের নিয়ে যে বিশাল সমস্যাটিতে পড়তে হয়, সে হলো, কবিরা মূলতঃ প্রবলরূপে কল্পনা-নির্ভর ও অতি ক্ষীণরূপে বিবেক-নির্ভর হওয়ার কারণে, অধিকাংশ ক্ষেত্রেই জীবনভর দিশাহীন ও গোলাকার পথে, হরে-দরে, আখেরে চর্বিত-চর্বনের শিকার । 

আধ্যাত্মের বোধ কিছু অন্ততঃ এসেছে যাদের, তাদের কাছে বিবেকের সাথে সম্পর্কে দীন, তেমন কবির কবিতা, সে যতই শৈল্পিক উৎকর্ষে ধনী হোক না কেন, সত্য ও বাস্তবতার সাথে প্রভূত দূরত্বের কারণে, স্থায়িত্ব ও জ্ঞানের সাথে সম্পর্কশূন্য, ক্ষণজীবী শব্দদূষণের অধিক আর বিশেষ কোনও মানে রাখে না ।

অপরপক্ষে, বিবেককে পদে পদে ছুঁয়ে থাকার বিরলতম বিচক্ষণতার কারণেই রবিকে বিশ্বকবি রূপে মেনে নিতে একপ্রকার বাধ্যই হই আমরা হাসিমুখে ।

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

অভিশপ্ত

অপূর্ণতার অপর নাম মানবজনম ।
সব অভীষ্ট কারোরই কি লাভ হতে পারে ?

আপন চর্চায়, অভিযোগ আর ঘৃণা 
মাত্রাতিরিক্ত বাড়তে দিলে,
তিক্ততার বিষে, অন্তরে-বাহিরে
ভালবাসার ভাল-রা 
একে একে খুন হওয়ার কালে
কাছের মানুষগুলো, কখন অজান্তে,
নিঃশব্দে, বাধ্য দূরে সরে যায় ।

ভালবাসার অবসর দ্রুত বৃদ্ধ হয়,
অপেক্ষায় থাকে না আর আগের মত ।
বিনিময়ের মত একজনও
অবশিষ্ট থাকে না কালে কালে ।

ফলতঃ, আপন একাকী অন্তরে 
বাঁচার সুতীব্র বাসনাটিও  
আমন্ত্রিত পরিস্থিতির নিরুপায় করালগ্রাসে
অবশেষে নীরব হতে চায় ।
বিদ্বেষ ও ঘৃণার স্বেচ্ছাচার 
অবধারিত অবয়বটি ফুটিয়ে তোলে
আপনে, ঘৃণিতের প্রতিবিম্বে ও পূর্ণমাত্রায় ।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কর্তৃ ও কর্ম

এক জীবনে ভালবাসার মত বিষয়
একাধিক হতেই হয় মানুষের ।
প্রতিটি বিষয়
একই মানুষের সাথে ভাগ করে নেওয়া
কৈশোর অবধি সম্ভব হতে পারে ।
রুচি-বৈচিত্রের স্বাধীনতা-স্পৃহায়
অতঃপর বাস্তবে হয়ে ওঠে না আর ।

অথচ, প্রথমে বহুবার
বোকার মত ভুল চেষ্টা করে মানুষ ।
ঠকতে ঠকতে, বাধ্য একদিন শিখে,
অবশেষে, এক একটি বিষয়
যত্ন করে সঞ্চয় করে রাখে অপেক্ষায়,
বিশেষ অন্যজনের সহযোগটি পেলে
প্রাণ খুলে ভাগাভাগিতে মেতে
নির্দোষ আনন্দ দ্বিগুণ করবে ব'লে ।

এক্ষেত্রে সমস্যা তেমন কিছুই নেই,
কেবল
প্রায় নিয়মিত হারে ব্যবহৃত হতে হতে
এঁটো ও বাসির ছাপ লাগা যাওয়া
শরীরের থালাটিকে
দুর্লভতম সমর্পণের বিষয় হিসেবে
সাজানোর ভান
শঠ প্রবৃত্তিকে পুনরায় করতে না দিলে ।

কর্তৃ ও কর্ম

এক জীবনে ভালবাসার মত বিষয়
একাধিক হতেই হয় মানুষের ।
প্রতিটি বিষয় 
একই মানুষের সাথে ভাগ করে নেওয়া
কৈশোর অবধি সম্ভব হতে পারে ।
অতঃপর বাস্তবে হয়ে ওঠে না আর ।

অথচ, বারবার বোকার চেষ্টা করে,
ঠকতে ঠকতে, বাধ্য একদিন শিখে,
মানুষ তখন, এক একটি বিষয়
যত্ন করে সঞ্চয় করে রাখে অপেক্ষায়,
বিশেষ অন্যজনের সহযোগটি পেলে
প্রাণ খুলে 
নির্দোষ আনন্দে উপভোগ করবে ব'লে ।

এক্ষেত্রে সমস্যা তেমন কিছুই নেই,
কেবল 
সাত-পুরোনো, নিয়মিত-এঁটো শরীরকে 
দুর্লভতম, কচি-সবুজ বিষয় হিসেবে 
সাজানোর অভিনয়
শঠ প্রবৃত্তিকে পুনরায় করতে না দিলে ।

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

Exultation, The Story of The Rare Ones

Do you have an ambition ?
Can you generate intense passion ? 
Well, It can never be a single day mission.

Stop wastages first.
Be determined to ruthlessly deprive
Each and every deviation.
Concentrate further
Towards accumulating more will power
With purity, discipline and perseverance.
Keep raising the level of inner store
Day by day, by harder exercises,
Until you may flood 
The pick height of the barrier,
whatever,

And kiss success finally
While reaching your dream purpose
In tangible reality
While gifting yourself a guilt-free pride
Of superlative existence.

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দীক্ষা

প্রত্যাখ্যান 
ক্ষমা কোরো অন্ততঃ একবার ।

তোমাকে যথাযথ শেখার আগেই
বুকের নীচে ডাকবো কি করে ?
মানবো কেমন করে
চোখে চোখ রেখে সমর্পণ তোমার ?
যোগাবে কি প্রকারে বেবাক তামসে
গুরুর প্রতি কামনার উৎসারণ ?
বীর্যবতী হওয়ার পরক্ষণেই
পারবে সরস্বতীর পবিত্রতায়
মুখোমুখি পড়াতে বসতে আবার ?

নিত্যদিনের চক আর ডাস্টার হাতে, 
তুমি যে এখনো 
আপন সাগরের সাবলীল প্রসারে
অপ্রতিরোধ্য শিক্ষাগুরু
আর আমি অভিভূত পদে পদে 
ঊর্ধ্বনেত্রে, নিত্য পঠনের হারে, 
নিছকই আপ্লুত অভিবাদনের পারাবার ।

দীক্ষা

প্রত্যাখ্যান ক্ষমা কোরো ।

তোমাকে যথাযথ শেখার আগেই
বুকের নীচে ডাকবো কি করে ?
মানবো কেমন করে
চোখে চোখ রেখে সমর্পণ তোমার ?
যোগাবে কি প্রকারে বেবাক তামসে
গুরুর প্রতি কামনার উৎসারণ ?
বীর্যবতী হওয়ার পরক্ষণেই
পারবে সরস্বতীর পবিত্রতায়
মুখোমুখি পড়াতে বসতে আবার ?

নিত্যদিনের চক আর ডাস্টার হাতে, 
তুমি যে এখনো 
আপন সাগরের সাবলীল প্রসারে
অপ্রতিরোধ্য শিক্ষাগুরু আমার
আর আমি অভিভূত পদে পদে 
ঊর্ধ্বনেত্রে, নিত্য শেখার হারে, 
নিছকই আপ্লুত অভিবাদনের পারাবার ।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

Move

We already had enough of it.
Stagnations out of misery .
Oh, petty egos of us !
They are the ever narcissists
And the virtual backbenchers.

Inspiration for taking first initiative
Means required determination
For moving fast forward.
Let's moisten every brittle part inside
And humanize.
Let's ceaselessly convert
The rigid into supple and
The static into
An inevitably dynamic feature.

Let's start rolling to turn possibilities
Into sheer capabilities.
Every verdict of us must go
In favour of the flower of dawn
Called love,
The necessarily friction-free action,
To let explode into chivalry
The most of our individual potentials.

Never love
For getting something secondhand
From anybody else.
Extraction and surrender
Are never friends.
The former may be
A shrewd trade, not love.

Be love yourself
For manifesting pure power
Essentially first-hand.
Break all silly barriers and
Be finally kind to yourself.
Be enough kind not to hesitate
To love.
.
http://go2arup.blogspot.com/2022/09/move.html?m=1

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

মানা না-মানা

অদ্য তৃতীয় দিবস ।
বৃষ্টি এমন নাছোড় অঝোর হলে
"যাচ্চলে" বলে এক লাফ দিয়ে উঠে
ঘরের নিরাপদ ছাদকে 
"বিলকুল ছাতার মাথা" বুঝে
বলে দেওয়া ভাল - 
"অনেক হলো মামা, এবার আসি" ।

অতঃপর, বৃষ্টির যেচে বাড়ানো আড়ালে
মাসিমার নজর 
গরুকে গোয়ালের দিকে তাড়ালে,
সেই ফাঁকে তোমার হাতটি ছিনিয়ে নিয়ে 
অবশ্যই লম্বা ছুট ।
সেই কখন থেকে ডেকেই চলেছে
বুকের ভিতরে বেহায়া বাঁশি ।

হাঁপাতে হাঁপাতে ধানজমিতে পৌঁছতেই 
এক হ্যাঁচকা টানে হুড়মুড়িয়ে ধপ্পাস ।
আধমানুষ-উঁচু ধানের ঘন আড়ালে
এবার আর কেউ খুঁজে পাবে না বুঝে,
আপেক্ষাদের ছুটি করিয়ে,
ঢ্যোঁড়াসাপকে পিঠের চাপে বাপ বলিয়ে, 
দাপাদাপি আর
কাদা-মাখামাখির দোসরকে এবার
আষ্টেপৃষ্ঠে, 
নিবিড় দোহনে ব্যস্ত হবে গভীর শ্বাস ।

মাসিমার অবশেষে যখন 
জুটলো টনক নড়ার অবসর
ততক্ষণে আবার 
আমাদের উত্যুঙ্গের দৌড় পগারপার ।
সুখকে ছিনিয়ে নিতে পারা জয়ে,
ফলতঃ, আর একটু পরেই
সর্বাঙ্গ-কর্দমাক্ত ফেরার কালে - 
দু-জোড়া ঠোঁট জুড়ে দুলতে হবে
যার-পর-নাই অভিযোগহীন হাসি ।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

দূরের আমি

ঘরের থেকে অনেক দূরের পথ পেরিয়ে
অজানা জগতে প্রথম পৌঁছে গিয়ে
অচেনা প্রকৃতিকে আবিষ্কারের সময়
একের পর এক পুলকিত শিহরণ
সহসা আস্বাদনের উৎসবে
ফের চেনা মানুষের সাত-পুরোনো অভিব্যক্তি
পুরো কাবাব মে হাড্ডি ।
পরের জন্মে, শ্লা, হারগিস নিয়ে যাব না সাথে ।

অচেনা প্রকৃতির মায়াবী অবগুন্ঠন
পরতে পরতে উন্মোচনের সময়,
মানো অথবা না মানো,
একজন অচেনা মানুষের
বড্ড প্রয়োজন পড়ে
সমানতালে 
পরস্পরকে আবিষ্কারেও উত্তাল হতে ।
ঝাঁপিয়ে, দাপিয়ে, ফিরে আসতে পারে 
রোমাঞ্চের অকৃত্রিমে, জীবনের প্রথম উনিশ,
এক জনমেই ফের আরও একবার ।

যাবে ? ভাবলে মজা করছি ?
এ জনমে হতেই পারে, 
তবে হয়তো আক্ষরিকে পুরোটাও না !
.

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

পাতলা ঠোঁটের মানুষ

যৌবনের মাপ বয়সের গায়ে লেখা থাকে' -
এ একেবারেই ভুল কথা ।
বিহান ফুটে ওঠে আগ্রহের তীব্রতায়,
ফেটে বেরোয় সুন্দরের উৎসবে
উৎকর্ষ অর্জনের মরীয়া উপচারে ।

কলিংবেল বাজাতে এসে, মিষ্টি হেসে,
দরজা খুললে যে তুমি,
তোমার আঙুলের সে শৈল্পিক নিয়ন্ত্রণে
ছিটকিনির আওয়াজই হলো না কোনও ।

বিয়ে হয়ে গেছে তোমার মেয়ের
বেশ কয়েক বছর,
অথচ, কথা বলার সময়
শিশুসুলভ উচ্ছলতা ও সারল্যের 
কোনওপ্রকার অভাব চোখে পড়ার
উপায় ছিল না একটিবারও তোমাতে ।

বোন-চায়নার ধুমায়িত কাপ
যখন কথা বলতে বলতে
নামালে এসে কাচের টেবিলে,
তখনও অবাক হয়ে খেয়াল করলাম
কাচের সাথে কাচের আচম্বিতে চুম্বন
কোন অবধি নিঃশব্দ হতে পারে ।

বাকিটা বুঝতে, অবশ্য, অসুবিধা হয়নি আর ।
এরপরে, তোমার বিরল চা-পানের দৃশ্যে
কাপের বাইরের দেওয়ালে লিপ্সটিকের 
কোন বিসদৃশ দাগ পাওয়া যাবে না
ব্যবহারের স্থুলে একটিবারও ।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

তুড়ি

যাকে সে ভোগাতে পারে না 
নিরন্তর হীনমন্যতায়

অথবা

পারে না যাকে সে 
নাকানিচোবানি খাওয়াতে, 
সুপটু উদাসীনতায়

অথবা

উঠতে বসতে, অসঙ্গতি 
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে দিতে, 
পারে না মারতে 
সপাৎ সপাৎ করে কথার চাবুক

অথবা

পারে না পর্যুদস্ত করতে যাকে 
অহরহ ছলনার বিষে

অথবা

সব কর্তৃত্ববাসনাকে 
বাধ্য হার মানতেই হয় যার সমীপে এসে,

সে শিকার কে, সে 
বিফলতার অভিঘাতে,
অহমিকার প্রতিরোধকে 
নিজেতে আর খুঁজে না পেয়ে,
নিরুপায় ভালবেসে ফেলে ।
.

ন্যূনতম দূরত্বের উপযোগ

মানুষ যখন মন্দিরে, গুম্ফায় অথবা চার্চে যায়, দীর্ঘ সময় ধরে উপাসনা করে, তখনও মূর্তির সাথে মানুষের একটি বাহ্যিক দূরত্ব সযতনে, শ্রদ্ধাসহকারে, রক্ষা করতে হয় । সেখানে গিয়ে, মানুষ কোনওমতেই বগলদাবা করতে যায় না মূর্তিটিকে । 

প্রেমের ক্ষেত্রে, মানুষের সাথে মানুষের বাহ্যিক সম্পর্কেও এই ন্যূনতম দূরত্বের সম্ভ্রমটুকু শ্রদ্ধাসহকারে রক্ষা করা আবশ্যিকরূপে শিক্ষণীয়, সুন্দরের প্রতি বিচক্ষণতার আবশ্যিক দায়বদ্ধতায় । ঐ পরিসরটুকু পেলে, তবেই সেই পটটিতে সম্পর্কের সুনিবিড় আল্পনাদের কারুখচিত করে আঁকা সম্ভব হতে পারে আপন আপন জীবনে সার্থকতার সুখদ প্রসারে । 

বাহ্যিক দূরত্ব কি আর প্রাণের টান কে কখনও ঠেকিয়ে রাখতে পারে ? ভালবাসা দুটি মানুষের মধ্যে আকর্ষণের যে চৌম্বকক্ষেত্রটি অলখে নির্মাণ করে, সে তীব্রতার নন্দনকাননে, প্রাণের সাথে প্রাণের ঘটতে থাকা অবধারিত, অবিরত, সঙ্গমে, দৃষ্টিতে যেই আলোর বিস্ফোরণ ঘটে, ওমনি পরাগ-মিলন-জনিত বানভাসি তো উভয়ে উপভোগ করতে শুরু করেই প্রতিনিয়ত, উত্যুঙ্গ আগ্রহ ও বিশ্বাসের আকাঙ্খিত আচ্ছন্নতার সহযোগ প্রথমবারটি মাত্র কব্জায় পেয়ে গেলেই, মীরা যেই পেরিয়ে যেতে থাকে রাধাকে, ক্ষণে ক্ষণে এবং অদূরে ।

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

হাল

'ভালোবাসা'
আপন খাঁচার পাখিকে 
মুক্ত করার দায় !
.
মানুষের মন এমনই খাসা,
আর এক খাঁচায় মনের সুখে 
বাঁধতে তাকে চায় !
.
হায়, মানুষ ভ্রমের খেলায় 
কেন এত অসহায় ?
.
বাঁধন দম বন্ধই করে ! 
কে যে বার বার মরে -
সেকথাও মানুষই বেশ বোঝে,
.
অবশ্য অনেক পরে ।
তবু আবারও ভোলে - 
খেলার ছলে
আসলে কী যে সে চায় !

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

দঃখ ও কষ্ট

কষ্টের মাঝে বাস স্থির-লক্ষ্য অর্জনের ও
তদজনিত আনন্দের !
একটু হলেও, চরৈবেতির অবিচলে
কষ্টের কিছু ভগ্নাংশ অন্ততঃ সর্বদা বেঁচে থাকা,
কষ্টকে যেন-তেন বাঁচিয়ে রাখা - ভালো ।

কষ্ট মানে - তখনো দাঁড়িয়ে পড়োনি,
গড়িয়েও যাওনি ঢালু খাদের অতলে, 
বরং পরের বাঁকে হয়তো অপেক্ষায় 
উত্তীর্ণের অভীষ্ট আলো ।

যদি কষ্টকে স্বেচ্ছায় ভালো না বাসো,
তাহলে নিরুপায়, 
ভাবো - সুখকে একবারটি পেলেই
পেয়ে যাবে আজীবনের অধিকার ।
সুতরাং আসক্তির কূপমণ্ডূকতায়
ক্ষণস্থায়ীকে বিবশ লেলিহানে জ্বালো ।

সাময়িক সুখভোগের অদূরদর্শী লোভে
লভ্য দুঃখের নীল বিষে 
জীবনকে আরও একবার
পুড়ে হতেই হবে মৃতের পারা বিবর্ণ
এবং অবশেষে অবধারিত কালো ।

পছন্দ স্বাধীন তোমার !
খেলতে চাইলে, জেনে বুঝে খেলো ।

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

একটু না-হয় অন্যরকম

সত্যি প্রেমের জমাট গল্পগুলো 
বেশিরভাগই মাঝপথে হারিয়ে যায়,
হঠাৎ উবে যায় 
এক অথবা একাধিক 
দুরন্ত দৌড়ের পরে ।
সত্যি প্রেমের গল্পগুলোকে
কেন যে অবধারিত ভূতে ধরে ?

দুজনে মিলে বরং
একটা মিথ্যা প্রেমের গল্প রচি চল !
মিথ্যা মানে - আসলে প্রেম নয়
অথচ, হুবহু সত্যি প্রেমের মত দেখতে !
প্রথম থেকেই সত্যি নয় জানলে,
কুহকিনী আশাদের এসে
বাধ্য ঠকে ফিরে যেতেই হবে ।
বাধ সাধবে না যাপনে তখন আর 
সম্পর্কের বাসায় চটচটে অসক্তিরা
একবারও ভুল ক'রে ঢুকে প'ড়ে ।

না বলে পিছন থেকে এসে তুমি
সহসা জড়িয়ে ধরতে গেলে আর
সমুদ্রের ধারে সান্ধ্য আঁধার
ন্যূনতম আড়ালটুকু দিলে,
আমারও রইবে প্রভূত প্রত্যুত্তর -
শিরশিরে, ভেজা হাওয়ার উল্লাসে,
ক্রমশঃ ত্রিবেণী সঙ্গমের কাশে
অভিসারী আঙুলের রাসে
নিভৃত মঞ্জরীর পাতায় পাতায়
অজস্র বিলি কেটে দিতে দিতে ।

নিছক মিথ্যা প্রেমে বোনা
একটা অনাহত গল্প 
লিখতে পারিই আমরা একবার,
যার মেয়াদ ফুরানোর তাড়া
অবধারিত রইবে না আর
প্রচলিত বিষাদের কাব্যিক হাঁস-ফাঁসে ।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

উপযোগিতা

অভিযোগ অজস্র থাকতে পারে ।
ঘৃণা সহজে মেশে তীব্র হতাশায় ।
পরমুখাপেক্ষী পাওয়ার স্বপ্নে
সুখভোগের আকাঙ্খারা
পরিতৃপ্তির কথা রাখে না শেষ অবধি,
যে কোনও প্রকার সুখের 
ত্রিমাত্রিক পার্থিবতায়
অসীম বা চিরন্তন না হতে পারার 
দীন অক্ষমতায় ।

ভালবাসা, অথচ, আন্তর উদ্দীপনা যে
প্রবলতম রূপে জাগাতে সক্ষম
একথা সকলেই জানে,
যে উৎসাহ 
আত্মসৃষ্টির অন্তরায় ঘোচায়,
যখনই মানুষ নতুন ক'রে
শুদ্ধ স্বনির্ভরতার পরিসরে
অন্তর্মুখী হতে পারে ব'লে
পরাণের গহীনে
সে আশ্চর্য ঐকান্তিকতায়
আপন উৎসমুখটি ফের খুলে যায়,
মানুষ যে সুলগনে, নতুন বিষ্ময়ে,
আপন অন্তরে 
উজাড় করা অফুরাণ কে খুঁজে পায়,
যে অবধি তন্ময় রইতে পারে ।

ভালবাসার মুহূর্তে নিজেকে সুন্দর করেনি
এমন কে আছে ব্যতিক্রম, এ ধরায় ?

দোষ কার চেতনার, 
যদি কেউ দেনা-পাওনার 
পার্থিব কূপমণ্ডূকতার ফাঁদে পড়ে,
অতঃপর 
বরাহের বর্জ্য-লোলুপতার অধিকারে
নিছক নিম্নাকাঙ্খী প্রবৃত্তির বশে,
নিজেই নিজেকে আর
সুন্দরতরে ধরে রাখতে না পারে ?

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ফেরা

কিছু মানুষ আসে দিনের আলোতে
আর কিছু আগমন ঘটে ভরা জোছনায় !
হৃদয়-তন্ত্রী স্বাতন্ত্রে বেজে ওঠে তারই মাঝে ।
বিরল অবসরে
বিশেষ কাউকে দূরভাষে ধরে 
বলতে পরাণ চায়
"যা দিয়েছিলে, খরচ হতে হতে
সময়ের তালে একদিন ফুরিয়ে এলে,
মানুষ বেচারা তখন কি আর করে ?

অমূল্য অপেক্ষারা, অবশেষে ধৈর্য-শেষে, 
তড়িঘড়ি উঠে পড়ে
পরিধান পাল্টে নিতে চায়
যেই না তিক্ত উপেক্ষায়,

ঠিক তখনই
তোমার আঁখি-সরসিজে
ফের পরম নিশ্চিন্তির বাসায়
থাকে ফেরার বাকি আমার 
কোনও এক গহন অবসরের
বিহগ-উদযাপনে,
তোমারই পছন্দের দামালপনার 
অপর্যাপ্ত অবেলায়" ।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

উৎসারণ

প্রবৃত্তির ছলনায়
বারংবার আটকে না গেলে,
সম্পর্ক বহমানতা পেলে,

আমি তোমার গর্ভে 
রোজ নবজন্ম নিই,
খেয়াল করেছো আর
তুমিও ঔরসে আমার

ভালবাসা কথা বলে ব'লে ।