শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

অনলীক


দৃষ্টিভেদে ভেদ শ্রেষ্ঠ পরিলক্ষিত হয়

মানুষে মানুষে !

সুন্দরের সংজ্ঞা পাল্টে পাল্টে যায়

সৃষ্টির হরসে !

.

এক এক জন এক এক উত্তরণে

অনাবিলকে খুঁজে পায় !

ভিন্ন চারা, ভিন্ন রূপের ফুলে ফুটে

মনলোভা খবর পাঠায় !

.

যে গাছ যে ছন্দে বাড়তে চায়, তাকে

সেভাবেই ফলতেও দিও !

কল্পনার মত করে নয়, কবি, নিগূঢ় 

চাহিদা চিনে বাস্তবে ভালবাসিও !

.