আহা, কী গভীর দুঃখে ভরা এ জীবন !
অলস ও অলীক সুখ-স্বপ্নরা,
নিরন্তর নৈঃশব্দ্যে, জোঁকের মত
মনকে কামড়ে ধরে থেকে,
এ অবধি
প্রতিটি দুঃখের গোপন উৎস তোমার ।
নিদ্রা - দ্রুত ত্যাগ কর ।
নিঃসঙ্কোচে, কেবল আত্মবিশ্বাসের জোরে,
কঠিন বাস্তবের মুখোমুখি হতে অভ্যস্ত হও ।
কেবল সেই কাজ কর, যে কাজ করলে
আবশ্যিকরূপে
নিজের প্রতি নিজের শুদ্ধ শ্রদ্ধা
অবলীলাক্রমে বাড়াতে পারো,
যার পরে
আয়নার সামনে দাঁড়াতেই, প্রতিটিবার
আত্ম-সমৃদ্ধির নিরঙ্কুশ অধিকারে
প্রবলতর প্রসন্নতা ও বিশুদ্ধ গর্ব অনুভব কর ।
মানবজীবনে, সবচেয়ে নির্ভরযোগ্য ও
উৎকৃষ্টতম স্বীকৃতির উৎস যে,
সে হলো আপন আত্মবিশ্বাসী-বিবেক,
বিবেকানন্দ সাক্ষাৎ প্রমাণ যার,
চাইলে, মিলিয়ে নিতে পারো ।
বেকুব হলে,
নিজেকে অযথা দীন প্রমাণ করতে,
স্বীকৃতি, পুরষ্কার রূপে - বাইরে,
পরের নিকটে হাত পেতে ভিক্ষা কর ।