শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
পালাবার পথ নাই
সব যাতনা
সময় মুছে দেয় - একদিন !
যৌবনকেও - নির্দিষ্ট সময় পেরিয়ে
মুখ ফিরিয়ে
হারিয়ে যেতে হয় - পায়ে পায়ে !
একটাই বাধ্যতা
মুছতে পারে না মানুষ - আমরণ !
হেরেই যায় - না পেরে, প্রত্যন্ত অন্তরে !
সে বাধ্যতাটি সব চাপ পেরিয়ে
ভুস করে ভেসে ওঠে প্রতিটিবার !
সে হলো - বিবর্তন তৃষা !
ঊর্ধ্বতর সত্যের অনুধাবনে
উত্তীর্ণ হতে চাওয়ায়
বার বার হারাতে হয় নিজেকে
কোনও এক অচেনা খোঁজের সুদূরে
বাস্তবের বর্তমান হতে -
নিস্পৃহতার আদেশে
মায়ার সূতো - সব
একটি একটি করে অনিচ্ছা সত্ত্বেও ছিঁড়ে !
তবে, বাধ্য বশীভূতে নয়,
এ যাতনা
একমাত্র তার বশে অনুগত থাকে
যার স্বেচ্ছার প্রতিনিয়ত আদরে
সাময়িক সুখের প্রতিটি অদূর
অস্বচ্ছতার দেওয়াল তুলতে ব্যর্থ হয়,
চরৈবেতি যাপন
আপনতর হওয়ার সুবাদে
আনন্দ সমাহারে যার নিত্য বাস করে !
.
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)