অন্ধকারকে ভরসার নিবিড়ে পেয়ে
জানলা গলে এক লাফ মেরে
আচমকা ঢুকে পড়ে যখন
অনুসন্ধিৎসু আকাশের চাঁদ
সটান পাথরের মেঝেতে
পৃথিবীর মানুষের ঘরে
.
ইচ্ছাটি ছিল কি তার
উচিতের তুল্যমূল্যে বুঝে নিতে -
.
এমনকি
তাকেও অসতী-প্রবণ ছেড়ে
মানুষ
আখেরে, ঠিক কি করে,
.
পলকে, অনুরণিত ইশারায় সাড়া দিতে,
শীতলতাকে
তৎপর পরিহারের অজুহাতে, রাতে,
অবধারিত দামালপনার অভিসারে
অবারিতে - ঝাঁপিয়ে পড়তে যেই পারে
নির্ঘুম লেপের নিশ্চিন্তির আদরে ?
.