শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০

দেখা

উত্তরণের অনির্বাণ দীপশিখাকে
জ্বলনাঙ্ক দিতে
নিবিড় অগ্নিশলাকাটি
অযাচিতে এগিয়ে দিয়েছিলে
কোনও এক সুলগনের সুযোগে
আশ্চর্য সুযোগ্য তুমি !

ভুল করব না আর !
আগুণকে
যতনে ধরে রাখার দায়
অধিকার-দোষ-হীনতার পরীক্ষায়
একার এ আমার !

মানুষকে যেতেই হয় চলে
গতির মহান যাপনে একদিন
সে কথা স্থির জানি !

তোমা-বিহনে
আপন চরৈবেতির বিহানে
আসনটি রইবে তবু পাতা !
খোলা রইবে দ্বার -
কৃতজ্ঞ অপেক্ষার অতঃপর,
সুন্দরের চরণে
যে নিষ্কলুষ আরাধনে
মরণ অবধি পৌঁছে যেতে চায়
অবিরাম এ পরাণ-সেতার !
.