বুধবার, ২৯ মার্চ, ২০২৩

The Joyful

Attitudes may be of various types.
Attitudes are also free to design
For every person, 
As per individual need and taste.

Intelligent people are those,
Who design their attitude everytime
With such radiating wit
That they invariably enjoy 
Their own actions 
To the brim while performing.

Attitude designing is playing
With one's own psychology.
It is for those only
Who always have the patience
And time for thinking
Before rushing into action.

Satisfaction is always
Such commensurate a reward
That it is
Never available to everybody
Without a cause.

জীবন-শিল্পী

বাইরে কখনো পাত পাতেনি ব'লে
অসূয়াদের 
ক্রমে ক্রমে জমেছিল প্রভূত ভীড় ।
পরমুখাপেক্ষাদের হতেও হয়েছিল
উপেক্ষায় - বারেবার বিস্মৃত ও বর্ণহীন ।
কারণ - তাকে বাধ্য-নিমগ্ন রেখেছিল 
অপ্রতিরোধ্য কারুবাসনার চির-নবীন ।

আর সব প্রাত্যহিক দায়-কে 
অস্বীকার না করেও,
সে প্রতি অবসরে ব্যস্ত ছিল 
নীরব কর্মের নির্লিপ্ত নির্জনতায়
আপন অটল প্রতিজ্ঞায় ।

সংবেদী পরিচর্যায়
রোজ, অন্ততঃ একটি করে  
নূতন সবুজ পাতা,
আপন চরিত্রে 
অবধারিত বিকশিত করা
ছিল তার একার দায়,
তার বোধে প্রবলতম সমীচীন ।

যেন, ভালবাসার নিবিড়তর সামর্থে,
নিয়ম ক'রে, সে সাজিয়ে দিতে পারে 
নিজেকে প্রতিদিন,
অন্ততঃ একটি ক'রে 
উদযাপনে প্রজাপতি-রঙ্গিন
উৎসবমুখর শুভ জন্মদিন ।

সে হাসতো সবসময়, 
দুঃখের প্রতি সতত উদাসীন,
কারণ - আজ রাত পেরোলেই
তার আবার জন্মদিন ।