মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

অসময়.....July 31, 2014



- ডাঙায় তো ভাব হোল বেশ
এবার জলে নামি চলো

-
ওরে বাবা ! ডুবে যদি যাই ?

-
ডুব না দিলে স্নান কি
অবগাহণ হয় ?

-
আর যদি ভেসে যাই অসীমে ?

-
ভাসবে আমাকে ভেলা করে -
মন যেতে যতদূর চায় !

-
ফিরে যদি না আসতে পারি আর ?

-
ফিরতে অতীতে আসে কি কেউ ?
জীবন এগোনোর নাম শুধু
উত্তরণ যে খুঁজে নিতে হয় !
----------------------------------------------
.

কোন মন্তব্য নেই: