আবেগ নয়, বিবেক নির্দেশিত
সত্যের হাতখানি অবিচল ভাবে
যাপনে ধরে রাখতে পারার নাম সততা !
চুম্বকের সাথে থাকতে থাকতে
লোহা যেমন
ক্রমশই চৌম্বকত্ব প্রাপ্ত হয়,
সততার সাথে অবিরাম বাসে
মানুষের মধ্যে তেমন ভাবে
সত্যের সুর
সঠিক-রূপে চিনতে পারার যোগ্য
দিব্য-বোধের উদয় হয় ৷
সত্যের সাথে বাসের
দুটি উপযোগিতা অবশ্যই আছে !
যক্তি তর্কের ব্যাজার লড়াই বাদ দিয়ে
প্রতিটি ঘটনার অন্তর্ণিহিত সত্যটি,
প্রমাণ ছাড়াও, তার দ্বারা প্রতিবারই
প্রায় অনায়াসে প্রত্যক্ষ হতে হয় ৷
সর্বদা সত্য উচ্চারণ করে যে,
তার মুখ-নিসৃত বাক্য, বাস্তবে,
যতই অসম্ভব মনে হোক না কেন,
অচিরে সত্যে পরিণত হয় ৷