মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সার্ত্র

ভালবাসা এক উৎসাহ অপরিসীম
যাকে আপন পরাণ হতে 
স্বতঃস্ফূর্ত উৎসারণে 
নিরন্তর অবগাহনে মাখো ।
ভালবাসা তোমাকে একটু নরম,
একটু গরম আর 
অনেক বেশি সুন্দর করে তোলে ।

যতদিন হিসেব-বিহিন ভালবাসো
ততদিন শুকাতে পারে না আর
ঝরণা কলমের কালি তোমার ।
তুমি লেখো । নিজেকে এমনতর
অভাবনীয় লাবণ্যে রচতে পেয়ে
তুমি খুশি হয়ে হাসতেই থাকো ।

ভালবাসা তোমার জীবন কে
প্রতিদিন আদর ক'রে ডেকে
ক্রমাগত এগিয়ে চলার
ছায়া-ঢাকা, লালমাটির পথ বেড়ে দেয় ।

'কাকে', বা 'কখন', - ভালবাসার কাছে
সে তেমন গুরুত্বপূর্ণ নয় ।
ভালবাসা যে ভরপুর প্রাণ-রস পায়, 
তার একটিই কারণ - 
সে হলো - তোমার আপন প্রগতির সবুজ 
তরতাজা ও জীবিত আছে আজো ।
.