বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

হয়

সুখ আর আরামের বিবশতা
যতটুকুই হোক না কেন,
অবসন্ন আর 
জড়ই করে আখেরে ।

খুব যদি ভালোবাসো,
তবে, সাময়িক তৃপ্তির ক্লেদে
লক্ষ্য কে গুলিয়ে দিয়ে
ভুলিয়ে রেখো না 
অবনতির নিঠুর ছলনায় ।
বরং সর্বাঙ্গ তার
উন্নতির যথাযথ সুবাসে 
ভরপুর ভরে উঠুক, - চেও ।

কষ্টের একনিষ্ঠতায়
যোগ্যতা-অর্জনের দিশায়
বিকাশের উৎসবে
নিয়ত হাসি-মুখের -
'হাঁটি হাঁটি পা পা'-য়
দিনে দিনে দূরকে নিকটে পাঠিও ।

ঔজ্জ্বল্যের নিগূঢ় তাগিদে
আপামর নিজেকে
উত্তরোত্তর উচ্চতায় বাড়তে দিও ।