শুক্রবার, ২৪ জুন, ২০২২

The Passing Show

Never lament and 
Make people laugh at you.
It's just silly 
And the surest sign
Of an immature or a cripple mind.

Be increasingly curious instead,
Of the opportunities of conversion
That are slipping from your grip
And vanishing permanently
Out of your life
Every minute and hour and year
In the name of time.

Be more conscious of
Identifying every bit of them,
Utilising them,
And thereby mercilessly editing yourself 
For extracting higher values,
i.e. converting time
Into pure power of worth
And into sheer command on life,
Thus, making your existence
Roaring, larger and more respectable
To yourself and from time to time.

The opportunities, missed so far,
Are already huge in number,
Came as rides at your roadside
For genuine betterment,
For creating and manifesting
A much superior version of you

And by the way, 
Ruthlessness is a genuine bliss,
Just fit and fine,
So long you use it 
Only in personal growth,
So long you never apply it on others,
It holds the capacity to introduce you
With the truly devine !

বারতা

স্রষ্টার শ্রেষ্ঠতম দান
মানুষের অন্তরের নির্জনতা ।

মানুষ তাকে খোয়াতে কেবলই আকুল ।
স্রষ্টা প্রতিবার হাসেন
যখনই জয়ী হতে চায় মানব-মূঢ়তা ।
ফিরিয়ে দেন, ফের, তাকে প্রতিটিবার
কোনও না কোনও নিরজনে,
শান্তির শান্ত-বিতানে, থামাতে অস্থিরতা ।

ভ্রমিত-ভ্রমণ প্রবণ
মোহগ্রস্ত ও বহির্মুখী মানব-মন 
পরাণের আত্মমুখিতার সুযোগকে 
বারংবার অনুবাদ ক'রে 
একাকিত্ব ও হতাশায় ।
অগত্যা, প্রাণপণে আঁকড়ে ধরে 
অযুত, অযথা কাব্যিক বিলাপ আর
অধিকারহীন অভিযোগের অগভীর বাচালতা ।

গভীরতার স্বতঃপ্রবৃত্ত ধ্যান 
নির্জনতার শ্বাসের শব্দে খুঁজে পায়
শুদ্ধ আনন্দের সহযোগ,
প্রতিবিম্ব-মুখর মৌনতার ঘাটে 
ফুলের ভারে
নুয়ে পড়া গাছের পাতায় ছাওয়া
টলটল ভালবাসার কথা ।

ভূতগ্রস্ত কি প্রকারে শুনতে পারে 
সে নিবিড় প্রেমের বারতা ?