মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

নিয়ম ( হাতের পাঁচ )...Nov.6,14



পরমুখাপেক্ষিতার অসহায় বেদীতে
যার প্রেমের উন্মেষ
ভুল ভাবে ভাবুক চলন তার,
জীবনের বড় অপচয়

হীন কোনও বলিদানে নয়,
উৎসর্গ নৃত্য রচে প্রণয়ে
-
আপন স্বতঃস্ফূর্ততায়

প্রেমে পড়ে যাওয়ার যে তথাকথিত ধরণ,
-
কি এমন ধন তার পড়ে থাকে শেষে
লাভ লোকসানের সস্তা খাতায়
অধিকার অথবা স্বীকৃতির
বিবশ প্রলোভনটুকু ছাড়া ?

অথচ সুস্থ প্রেম স্বাধীন আত্ম-কর্ষণের দায়
আপোষহীন নিষ্কাশনের অটল প্রয়াসে
'
সুন্দরতর আমি' অন্তরের অন্তঃস্থল হতে
অবিরাম বহির্মুখী হয় ,
-
যে 'আমি' স্পর্শে বাসি হয়নি
আগের অন্যকে দেওয়ায়
শুরু তখনই হতে পারে প্রেমাষ্পদের
হাতে হাত ধরে উৎসবের টাটকা উড়ান
ঊর্ধ্বচারী ডানা মেলে
নিষ্কলুষতার সাবলীল হাওয়ায়

প্রেমে স্থিরতা - হায়, সে শুধু সম্রাটেরই সাজে,
-
অভ্যস্ত করতল যার ভিক্ষাপাত্র হয়না অভাবে
অবশ্য, ভালোবাসার স্বর্গরাজ্যে প্রবেশের অধিকার
কোনও ঊর্ণনাভ-ভিক্ষুককে
ঈশ্বর দেননি কখনও
--------------------------
.


কোন মন্তব্য নেই: