সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ঠিকানা

মন আর পরাণ
একে অপরের বিপরীতে চলতে পারে ।
আত্মা সেথা কার লগে ঘর করে ?

মন বলবে -
সে তোমাদের কেউ নয় ।
তাকে ভেবে লাভ নেই ।

পরাণ বলবে -
তার চেয়ে অধিক আপন
ইহজগতে 
আর কাউকে পেলাম কই ?
.
https://youtu.be/U5wzqoGyEII
.

সাক্ষী

অতর্কিতে বিদ্যুৎ চমকালে 
স্মৃতিতে ঘুরেফিরে ধরা পড়ে -
সবই তো হলো একে একে নিয়ম ক'রে,
একটি ইচ্ছা শুধু বিরল সম্ভাব্যে
বয়ে চলা আজো সকাতরে !

মণিকর্ণিকা ঘাটে
সদ্য ফুটতে শুরু ভোরে,
একবার অন্ততঃ আশ মিটিয়ে 
সিক্ত হবে ওষ্ঠে অধর
আবছা আলোর পূর্ণ স্বাধীনতায় 
ক্রমশঃ নিবিড়তর জাপটে ধরে ।

ধুয়ে যাবে এযাবৎ বিরহের পাপ
পাশ দিয়ে
দ্বিধাহীন বহমানতার তোড়ে ।
চিতার আগুন
পিতার মত সাক্ষী রইবে যৎসামান্য দূরে ।

রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মোহ

যৌনতায় প্রগতির অবকাশ নেই ।

যৌনতার অবধারিত পরিনতি তাই
প্রতিটিবার নতুন থেকে শুরু করে
একদিন ডাল-বরাবরে নেমে
বিস্বাদ হয়ে যাওয়া পেরিয়ে,
অবশেষে বাসি হয়ে
পচনশীলকে ছুঁড়ে ফেলে দেওয়া
কফ-ভর্তি থুতুর মত একদলা ।

যৌবন আছে বলেই, যৌনতা দিয়ে
ভালবাসার গভীরতাকে মাপা ?
খাদক-সর্বস্ব সুবিধাবাদ ও তার ধারক

ধান্দাবাজ মন

শান্তি পাবে না এ জীবনে,
ক্রমাগতহারে অর্জিত হতাশার
আর অভিযোগের অভিশাপে ।
পড়ে রইবে, বুকের ব্যথা আগলে রেখে,

একলা পরাণ ও তার
শেষ অবধি, নিঃস্ব হওয়ার পথে চলা, -

তোমাকে যেকথা
হয়নি এর আগে কখনো বলা ।
.

অধিকার

কল্পনা বানিয়ে বানিয়ে গল্প লিখতে পারে ।
গল্পরা তবু বাস্তব সত্যের দ্বারে এসে
নিরুপায় হয়ে হারে একই প্রকারে  ।

কার, কাকে, কতদূর অবধি দেওয়ার,
সাক্ষাতে যার পাওয়ার, শুধু সে ছাড়া,
ও অনুভব আর কার, কবে, অধিকারে ?

https://youtu.be/dD3Oa0y8n70
.

শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বন্ধুরে বন্ধু

হত্যে দিয়ে পড়ে থাকা থানে,
শুধুমাত্র পাঁচনের বলে
অবুঝের মত ভালবাসতে পারে ব'লে ।
সখের কল্পনায় এমন দৌড় আদপে চলে ?

নিমিত্তরা 
একে একে মিত্রে পাল্টে গিয়ে
কেবলই সংখ্যায় বেড়ে ক্রমশঃ ঘিরে ধরে,
আগুন যে অবধি না জ্বলে

বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

বিযোজন

দুই এর সাথে দুই যোগ করলে
চার হতেই হবে,
বাস্তব কিন্তু তেমনটা বলে না ।

তুমি হামেশা অনুভব কর,
রুচি-পছন্দ সহযোগে,
ইচ্ছা-অনিচ্ছাদের সুরে
সুর মিলিয়ে,
'তুমি' মানুষটাকে বুঝতে
এবং সামলে নিতে
আমার তেমন অসুবিধা হয় না ।

তাব'লে, অপর সত্যিটা কি বোঝ ?
'আমি' যে মানুষটা, তাকে
খুব যে স্বচ্ছ ভাবে বুঝতে পার, ফলতঃ
তালে তাল দিতে পার সমানহারে,
তেমনটা, অবশ্য, না ।

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Magic Spirit Wasted

I am asking you a simple question.

May the story of an overwhelming,
Mutual brightness,
May the throbbing passion of heart,
May self-surpassing exultation of the soul,
Which honestly seeks 
A far better version of yourself
As the compulsory goal,
Be completely consummated
By any street-dogly hard fuck
Under the vail of the bush
Beside the yellow electric pole ?

If yes, then congrats ! 
Now bark till you can't suck
And proceed, such that, 
The grace of the whole is finally lost,
Once again,
Inside the same, old hole.

শনিবার, ২২ অক্টোবর, ২০২২

উপহার

তাড়াহুড়ো করে উত্তর দিতে যেও না 
সুযোগসন্ধানী, উতলা-হাভাতেদের মত,
ভালবাসা, না বলে, স্বেচ্ছায় এসে ছুঁলে ।

তাকে বিনা বাধায় ছুঁতে দিও,
বইতে দিও পরাণে - আপন সম্ভ্রমে,
বাইতে দিও ছলাৎ-ছল রাগে
জীবনকে দরদীয়া সুন্দরের দিশায় ।

উত্তরের দায় - উত্তরোত্তর 
দমবন্ধ না করতে এলে,
বাহ্যিক প্রতিক্রিয়ায় 
তৎক্ষণাৎ প্রাপ্তিকে খরচা না করে ফেলে,
বরং চেতনে ধারণ করতে শিখো 
বিরল সৌভাগ্যকে
নিভৃত অনুভবের মনিকোঠায়,
একান্ত পরশে, মাত্র এক জীবনভর !
কিছু সৌভাগ্য কদাচিতই মেলে ।

অর্বাচীন

কাউকে ভালবাসা মানে
তার সর্বাঙ্গীণ কুশল কামনায়
প্রয়োজনে, নির্দ্বিধায়, আপন বিপন্নতাকে
অযাচিতরূপে উন্মুক্ত করা ।
যে দেয় আর যে পায়,
দুজনেই অনুভবের নিয়মে জেনে যায়
এ বিপন্নতা ভিন্ন মাত্রায় এক অমূল্য লাভ,
সস্তা আবেগ-জনিত
সাময়িক দুর্বলতার সীমাবদ্ধতা আদপে না ।

অথচ, আত্মস্বার্থ সামান্যতম বিঘ্নিত হলে,
ছলে, বলে, কৌশলে,
অশ্রদ্ধা-প্রবৃত্ত কটুভাষ বমন 
যাদের প্রবৃত্তিতে আর
কোনওমতে বাঁধ মানতে পারে না,
তাদের, এ জগতে, নিঃসন্দেহে,
মহৎ ভালবাসার শান্তি-পরশ 
কপালে ছিল না ।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

স্ফূরণ

অভিনয় অভ্যাসলব্ধ !
চালাকে - বোকারা জব্দ !
কম বেশি, - অনেকে বেশ পারে !
.
অভিনয় বাদই যখন, 
চাইলেই, যখন-তখন,
প্রাণ খুলে হাসতে কজন পারে ?
.
একজন পাগল !
.
আর একজন -
যে হিসেব না করে ভালবাসতে পারে !
.

সঞ্চয় ও সঞ্চার

তার সাথে কথাই নাই তো - কতদিন হলো,
তবু পরাণে বেশ কাছাকাছিই পাই 
অস্তগামী সূর্যের বিরহী বেতারে ।
কি জানি, কে কার ব্যথার কেদার 
কতটা না দেখে রিডিং পড়তে পারে,
কেমন করে, অবিকল একই সুরে !

তবে একথা জানি,
তার ছিলা-ছেঁড়া ডাকে জেগে ওঠা 
হঠাৎ কোনও ভৈরবীর ভোরে
সুবাতাস প্রাণখুলে হাসতে পারে, 
যখনই
যাপনের জটিলতাদের গিঁটগুলো 
খুলে যায়, অনায়াসে, একে একে,
সে উদ্ভিন্ন সারল্যের সরাসরি সুরে,
সঞ্চয় করা যাদের এযাবৎ, এ প্রান্তরে,
জীবনকে, অকারণ ক্ষুদ্রত্বের মোড়কে, 
ভুল জেনে আর ভুল ক'রে ।

রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

The Magic

The celestial magician 
Suddenly appeared one midnight
And told me -
"You have only three types of person
For genuine concern in your life.

The first one is youself.
The next ones are those 
Whom you love
And the third group are those
Who are in need."

He said that 
The priorities been settled,
Everybody requires one single thing
To healthily survive on earth
And that is money.

He also said
"I deposit 86400 seconds everyday
Into your life account,
Not for spending in your comfort zones
But for conversion into pure worth."

He looked at the picture
Of Sir Ratan Tata, hung on my wall,
And then at my eyes for some time,
Smiled mysteriously 
Just when I had a cold shivering
And then left the stage 
With dignified strides.

He was thoroughly ruthless this time.
He left no second alternative
Within my immediate limits
Than to humbly abide.
.

শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

Quality of life

What life are you living in reality ?
Is it intensely spirited 
Or badly frustrated ?

Well, love only is
The instant multiplier of
Your inner spirit.

Thus, habitual love means
Living a life of 
ceaseless celebration of brightness.

The object doesn't matter.
What matters is the attitude only.
Please don't live hanging
Being hooked up somewhere.
Love's food for survival
Is its constant flow
From your inside and that's all.

You are always safe in love
So long you may segregate it
From infatuation. 
Cause, love is the best identifier
Of truth, by dint of its inner light.
That's why love loves simplicity
And no twist
Cause, light follows straight lines only.

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ভালবাসতে পাগল

জীবনের প্রতিটি ঘন্টা, প্রতি মুহূর্তকে,
আপন উন্নততর সংস্করণ
সৃজন ও আবিস্কারের কাজে লাগাও ।
যেনতেন প্রকারেণ
প্রাণপণে খুঁজে বের করে, তবে ছাড়,
আসলে, কতদূর অবধি সুন্দর হতে পার
আর আরও ঘাম ঝরিয়ে নিখাদ ভাল 
এরপরে কত বেশি হতে চাও ।

আগের থেকে একধাপ উন্নত হলেই
তৎক্ষণাৎ কৃতজ্ঞতা প্রকাশ কর
ও শুদ্ধ আনন্দের পরিবেশ দেওয়ার জন্য 
আপন সৎ প্রচেষ্টাটুকুকে 
নিঃসংকোচে ধন্যবাদ জানাও ।
আত্মশ্রদ্ধাবোধের শক্ত কাঠামোয়
ভালবাসার মাটি লেপে লেপে
নিজের ব্যক্তিত্বের অবয়বটিকে 
দিনে দিনে
প্রেমময়ী মাতৃমূর্তির মত সহজিয়া রূপ দাও ।

কোনও পার্থিব সুখ নয়, এ জগতে 
একমাত্র উত্তরণের নিরন্তর অভ্যাস
জীবনকে অনবরত
জীবন্ত উৎসবে পাল্টে দিতে পারে ।
বাঁচবেই যদি, তবে পরমুখাপেক্ষিতার
একটিও দায়সারা করুণায় কেন ? 

শেষ নিঃশ্বাস অবধি
মাথা উঁচু করে, প্রবল দাপটে, 
অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসের জোরে
শুদ্ধ কারুবাসনায়
অর্জিত স্বর্গীয় সৃষ্টির স্বাধীনতায় 
প্রাণখুলে বেঁচে নাও ।
জীবনের অনন্য বিন্যাসকে
দুরন্ত কবিতা রূপে রচনা করে রেখে যাও ।

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

অপচয়

সান্ধ্য কেদারায় বসে অনুভবের কেদার
ধৈর্য ধরে বাজাতে বাজাতে
সুদীর্ঘকাল অপেক্ষাতেই ছিলে ।

অথচ, সময় এলে, ঠিক তখনি
নিজেকে নিয়ে এত ব্যস্ত হলে, যে
ইশারাটি বুঝে, সুযোগমত
চকমকির স্ফুলিঙ্গকে
শিখায় পাল্টাতে না পেরে,
বোবা অপেক্ষাকে
অন্ধকারে পাশ কাটিয়ে,
ভ্রান্ত দিশার অজানিতে
পায়ে পায়ে দেদার মিলিয়ে গেলে ।

অপচয়ের অনাকাঙ্খিত নিরন্তরে,
ভবিষ্যতে বাধ্য মাথা ঠুকতে হলেও,
ফেরারী সারণী হতে বাড়ানো হাত ধরে
সাফল্যে ফেরার সুযোগ
এক জীবনে কতবার আর মেলে ?
.

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

দর্শন ও আধ্যাত্মিকতা

রবীন্দ্রনাথ যতটা দার্শনিক ছিলেন তদপেক্ষা সহস্রগুণে আধ্যাত্মিক ছিলেন ।  তাই তার পক্ষে সম্ভব হয়েছিল - বিদ্যালব্ধ বোধ ও নিছক কল্পনার উপরে নির্ভর না করে, কেবল অনুভবের দুরন্ত ব্যপ্তির উপরে ভরসায়, অনুভব-নিয়ন্ত্রিত কল্পনার সুসহযোগে, সাহিত্য-জগতে, সৃষ্টির অবাধ স্বাধীনতাকে উপভোগ করার । স্রষ্টার সাথে সৃষ্টের নিয়ত দ্বান্দ্বিক প্রেম ও বিরহের উপাখ্যান আর কেউ রচনা করেননি তার মত বৈচিত্রে । এই কাজটি সুসম্পন্ন করার জন্য যেটি প্রথম প্রয়োজন ছিল, সে হলো সর্বদা সত্যের অতি নিকটে অবস্থান করা, যেটি সম্ভবপর হয়েছিল প্রচলিত ধর্মদের থেকে যোজন দূরত্ব বজায়ে রেখেও, তার সুতীব্র আধ্যাত্ম-প্রীতির কারণে ।

অনুভবের গভীরতার পরিসরে এরূপ চর্চার সুযোগটি কোনও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পাওয়া সম্ভব নয় ব'লে, এ যুগের মোল্ডেড সাহিত্যচর্চায় এই প্রবৃত্তিটির অনুসারীও প্রভূতরূপে দুর্লভ ।
.

সিদ্ধকাম

পুড়বে ব'লে অপেক্ষায় থাকে বেচারা হৃদয় ।

পুড়তে পেলে, না বলতেই
হরপা বান ডাকে নয়ন-যুগলে।
অনুভব গভীরতায় উত্তীর্ণ হতে পারে, তাই
যতবার পোড়ে, ঠিক ততবার 
দীর্ঘকালের জমা অনুর্বরতার আস্তরণ
প্রবল উজানে ধুয়ে সাফ হয়ে যাওয়ার পরে
ভাবের ঘরে অঙ্কুরের নব উন্মেষের ভোরে
জীবন উজ্জ্বলতাকে ফের খুঁজে পায় ।
পোড়া-কপাল জনমটি সার্থক হতে পারে তখন ।

মন বিভিন্ন রুচির হতেই পারে,
পরাণের নিয়মটি সকলেরই এক ।
পুড়তে চেয়ে, সুযোগ তেমন না পেয়ে,
সেই কোন কাল থেকে,
অজান্তে, করজোরে, অধীর অপেক্ষায় রয়েছে 
অধিকাংশ মানুষের পরমহংস হৃদয় ।

শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

টারবাইন

হিসেব ও আবেগের উত্তর ও দক্ষিণ মেরু
বিপরীত হতে আমে-দুধে মেলার মত 
মিশে যেতে চেয়ে বিবশ কাছে এলে,
তারপরে সে মিশ্রণ সুসিদ্ধ হতে,
ইচ্ছার তীব্রতা-জনিত উত্তাপ
কোন অবধি বাড়তে দেবে,
সে সামর্থ যার যার, তার তার ।

হোক না অমৃত দুর্লভ 
ও অধিক আয়াস-সাধ্য
চিরাচরিত
দোকার অথবা ব্যতিক্রমী একার 
নয়তো পর ।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

কলির অন্ত

আবেগ নয়, বিবেক নির্দেশিত
সত্যের হাতখানি অবিচল ভাবে 
যাপনে ধরে রাখতে পারার নাম সততা !

চুম্বকের সাথে থাকতে থাকতে
লোহা যেমন 
ক্রমশই চৌম্বকত্ব প্রাপ্ত হয়,
সততার সাথে অবিরাম বাসে
মানুষের মধ্যে তেমন ভাবে 
সত্যের সুর 
সঠিক-রূপে চিনতে পারার যোগ্য
দিব্য-বোধের উদয় হয় ৷

সত্যের সাথে বাসের 
দুটি উপযোগিতা অবশ্যই আছে !

যক্তি তর্কের ব্যাজার লড়াই বাদ দিয়ে
প্রতিটি ঘটনার অন্তর্ণিহিত সত্যটি,
প্রমাণ ছাড়াও, তার দ্বারা প্রতিবারই
প্রায় অনায়াসে প্রত্যক্ষ হতে হয় ৷

সর্বদা সত্য উচ্চারণ করে যে,
তার মুখ-নিসৃত বাক্য, বাস্তবে,
যতই অসম্ভব মনে হোক না কেন,
অচিরে সত্যে পরিণত হয় ৷

আপেক্ষিকতা

কর্ম - সহজতম বিষয় ভেবেছ ?
তাহলে ভারতবর্ষের এত এত যোগী
অন্য সব যোগে প্রভূত সফল,
কেবল কর্মযোগে অনাগ্রহী
ও অন্ধ শিক্ষক কেন ?

কিছু একটা, যাহোক, পয়দা করে দিলেই
ওমনি কালজয়ী দাঁড়িয়ে যাবে ?
সময়কে পথের ধুলোর মত 
অনাদিকাল ধরে সুলভ ও মূল্যহীন ভেবে
হুজুগে পায়ের খামখেয়ালিপনায় 
যেমন-তেমন মাড়িয়ে গেলে
অপচয়ের অপর নাম হতে হয়
আপন জীবন ।

অথচ সময় তার খাপে খাপে 
প্রতিনিয়তঃ ধারণ করে
বিভিন্ন ক্ষমতার বিরল বারুদ ।
প্রতিটি রাসায়নিককে ঠিকঠাক চিনে,
অভ্যাসযোগ-লব্ধ যতনে
ছেঁকে আলাদা ক'রে,
যে বাঁধতে জানে সময়কে, 
তার আপন বিশিষ্ট নিয়মে,
অতীব সতর্কতায়, সঠিক ভাগ মেনে, 

তার জীবনের 
যে কোনও বিস্তর বাধার পাহাড়কে
এক মুহূর্তে ধূলিস্যাৎ ক'রে 
পরবর্তী পথকে প্রশস্ত ক'রে দিতে,
সেই একই সময় আবার 
হয়ে উঠতে পারে অবধারিত এটমবোম্ব ।

তোমার হলো ? ওঠার কি
অনেক দেরী আছে এখনও ?
পরস্মৈপদী, হলুদ প্রতিযোগের
একঘেয়ে নিঃসরণ শেষে,
শ্রদ্ধাশীল চেতনার আপন সাধনভূমে
একাগ্রতার কেন্দ্রবিন্দুকে 
বরাবরের মত ফিরাবে কখন ?

সোমবার, ৩ অক্টোবর, ২০২২

প্রথম বেহাগ

ষষ্ঠির আলাপ সপ্তমীর সন্ধ্যায়
যথারীতি বাঁক নিয়েছে প্রলাপে
আর ইতিউতি চকিত
ঘনিষ্ঠতার ফাঁক খুঁজে নেওয়ায় ।

অষ্টমীর পুরো দিনটা কেটে গেল
সেই সকাল থেকে 
বহুরূপে, নানা স্বাদের তাণ্ডব আবিষ্কারে ।
নতুন জানার ছিল যা যা, যেমন ক'রে,
সবাই মোটামুটি 
রাত সাড়ে নয়টার মধ্যে হাজির
অভিজ্ঞতায় ।

আসছে নবমী নিশি ।
বুক করা হয়ে গেছে প্রথম একান্ত ।
অধিকার অপেক্ষায় 
বুঝে নিতে প্রতিটি হিসেব
তারিয়ে তারিয়ে এবার
পাকা গিন্নীর মত পাই-পয়সায়
ভালবাসার ফর্দ মিলিয়ে ।

রবিবার, ২ অক্টোবর, ২০২২

দ্বিজ

এযাবৎ যতদূর অবধি বোঝা
ততটাই কিন্তু 
অভিজ্ঞানের শেষপ্রান্ত নয় ।

বোধটি হতে পারে অনেক গুণ
বড়, উদার আর ধনী,
সুযোগও রয়েছে অফুরাণ,
আপন দৃষ্টির অন্তর্ভেদ যদি 
একই সময়ে
গভীরতর সত্যকে 
যথার্থ বাস্তবের পরিসরে
মহান সুন্দরতরে ছুঁতে পায় ।

একই জীবন, তখন
বোধে, গভীরতার তারতম্যে,
আত্মবিশ্বাসের পার্থক্য-সূচকে
সমূহ পাল্টে যেতে পায় ।