পনেরোর তেরঙ্গাখানি
আজ বুঝি ডেকেছে তোমায় ?
এসো তবে হাতে হাত ধরো
চলো বসি ভিতর বারান্দায় ।
ভালবাসলে কষ্ট পেতেই হয় ,
ভালবাসতে তাই এত ভয় ?
ভয় নয় সাহস যাচে স্বাধীনতা
চল ত্যাগী বন্ধ্যা নীরবতা ।
দ্বিধার দরজা কপাট খোল
বিশ্বাসে অপলক হও ,
শরীর না হয় রইল পড়ে
প্রেম ক্ষুদ্র পাত্রে কীইবা ধরে !
ডাকুক খুশির বাণ রোজ
হৃদয়ের বাবুই জোনাকিদের ঘিরে ,
আনন্দের স্বাদ যেই পাবে
সুখরূপী দুঃখ হারাবে ।
আরও কিছু বেশি ভালোবেসে
খোল যদি মনের খাঁচাটাও
পরাণ মুক্ত বিহঙ্গ হয়ে
মেলবে ডানা সীমাহীনতায় !
তেরঙ্গা উড়বে বছরভর
অন্তরের অবাধ স্বাধীনতায় ।
---------------------------
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন