সোমবার, ৩০ মে, ২০২২

মমত্ব

সত্যের প্রকৃত রূপটি প্রকট হতে
নগ্নতাকে আপোষহীন হতেই হয় ।
ভয় পেলে
কঠিনকে বরং আয়নায় দেখা সহজতর ।

নিজেকে পুনর্বার মেপে নিতে
তার আয়নায়
কখনো-সখনো, এক ঝলক, 
নিজেকে অন্য আলোতে
আচমকা দেখতে পেতেই পারো ।
তাব'লে কি তাল কেটে গিয়ে হারো ?

ভালবাসা - মায়ের আঁচল !
নৌকাবিহার থেকে ফিরে এলে, 
ঘাম মুছিয়ে দিয়ে, ঠাণ্ডা জল বেড়ে,
ভাল-মন্দ সমানহারে মানিয়েই নেয়
এবং ক্রমশঃ অধিকতর,

এ বিষয়ে 
দীর্ঘশ্বাস না জমিয়ে রেখে
বরং অদূরে নিশ্চিন্ত রইতে পারো ।

বন্ধ দুয়ার

অন্ধ না হলে 
পাগলের পারা ভালবাসা সুকঠিন ।

প্রথম যৌবনে, নারী হোক অথবা পুরুষ,
অনেক বেশি অসাবধান থাকে বলে
পাগলের মত ভালবাসতে পারে ।
কাকে ভালবাসছে, তার কতটা প্রাপ্য,
এসব কথা ভাবতেই চায় না ।
সে নিজে ভালবাসবে -
আপন আবেগের পূর্ণ স্বাধীনতায়,
এটাকেই একমাত্র ধর্তব্য ধরে নেয় ।
ফলতঃ, অধিকাংশ ক্ষেত্রে
নিকৃষ্ট আধারে আপন উৎকৃষ্টতার অর্জন
লাগামহীনভাবে ঢেলে ফেলে
শেষ অবধি সমূহ অপচয় করে ।

মানুষ যথারীতি ঠকে বাস্তবের কষাঘাতে ।
লাভ-লোকসান 
আর দেনা-পাওনার জগৎ 
মানুষকে যত হিসেবী হতে শেখায়
মানুষ ক্রমশঃ ততই
পাগলের মত ভালবাসতে ভুলে যায় ।

বয়স বাড়লেও 
আকুলি-বিকুলি-রা কিন্তু মরে না ।
সমর্পণ-প্রবণ পরাণখানি
ভিতরে ভিতরে তড়পাতে থাকে
আর একবার নতুন উদ্যমে
পরাণের প্রতিটি আগল খুলে
নগ্ন হৃদয়ে
পাগলের মত ভালবাসতে চেয়ে ।

অথচ সেখানেও বাধা ।
লাভ-লোকসানের হিসেবদের
লাল কাপড়ে মুড়ে, তাকে তুলে রেখে,
দৈনন্দিনের বাঁধাছকের নিরাপত্তার বাইরে,
অনিশ্চিতের সবুজে 
ফের আরেকবার 
সাহস করে ঝাঁপ দিয়ে
লাগামহীন হারিয়ে না গেলে
পাগলের মত ভালবাসা সম্ভব হয় না
অধিকতম ক্ষেত্রে ।

বয়স যত বাড়ে, 
ততই, সাবধানতায় তটস্থ,
শুকনো মুখের ঢল নামে তাই নদীর পারে ।
এরা আর নামতে পারবে না
'পাগলের মত ভালবাসার' জলে
এ জীবনে ।
দুঃখী-জনমের ক্রমবর্ধিষ্ণু ভীড়ে
বাধ্য আরও বেশি দমবন্ধ হতে থাকে
করুণাঘন ধরিত্রী মায়ের ।
.
https://youtu.be/32VFo_ErsXI
.

ক্ষেপামি

কখনো কখনো দিব্যি প্রাণখুলে হাসে ।
অথচ প্রায়ই 
চমকে দিয়ে বড্ড জোরে কাশে ।

তবে, মাথার সমান উঁচু কাশবন
পথের পাশে পেয়ে গেলে
ছিটকে গাড়ি থেকে নেমে
হাতে হাত আগলে রেখে
একছুটে প্রকৃতির ভীড়ে হারিয়ে যেতে
পাগল বড্ড ভালবাসে

অবশ্য, অতঃপরে হাঁপ ধরে গেলে
স্বাভাবিকে ফেরার সহযোগী চাষে
নির্ভার ঠোঁটের প্রত্যন্ত নির্ভর
আগল খুলে
বুকের মাদলে বাদলকে ডেকে
ধীর পায়ে বাধ্য এগিয়ে আসে !

কাশবনের শনশনের চাদর 
আড়ালটি আগ বাড়িয়ে দিলে
যাচিত উষ্ণতার আদর মাখতে মাখতে
সুখকে ক্রমশ
অধিকতর নির্ভেজাল করার উল্লাসে
পাগলের মত উদ্দাম হতে 
কে আর তেমন ক'রে ভালবাসে ?

Faces and Smiles

What do you think your possible IQ is ?
100/150/200 or more ?

Whatever your IQ may be,
Its just invalid before a vision
That properly trained itself 
To extract truths from life.

All your musks and camouflages
Can't afford to provide necessary hiding
To your compromises, whatsoever.

You have to stand strack naked
Before those very few visions 
With every stinking scar 
Of your secret diseases
And have to bear in mind onwards 
Those exposures as sheer reality.

Its better in such cases
Not to try any unnecessary mask
That may hide simply nothing 
except one's own petty sense of guilt
From oneself and that's all.