শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
শিখতে চাওয়া
নিয়ত উত্তরণ-ক্ষম
এক অফুরাণ সম্ভাবনার নাম - মানুষ ।
এ কোনও মুঠোয় পোরার নাম নয় ।
ভালবাসলে, ভালবাসার মানুষটির জগৎকে
নিষ্ঠা-ভরে, ক্রমশঃ আরও শিখতে হয়
নিজের সাথে নিজের
বিরামহীন প্রতিদ্বন্দ্বিতায়।
তা না হ'লে,
অন্তরের ভাব বেখেয়ালে পাল্টে গিয়ে
মোহের বেলুন একদিন
আপনা-আপনি ফেঁসে যায় ।
বাসন্তী সুর
তোমার ভালবাসা আমার ঘর ।
পথে - সাথে খেয়ালি অবসর ।
পর্দা সরিয়ে টুক করে
ঢুকলে বীণার টংকারে,
আছে - ক্লান্তি-মোচন আগ্রহে
রাত-জাগা শব্দের আদর ।
এসে যে ছিল, সে ভবঘুরে ।
অনুসরণে বেরোলে ঘর ছেড়ে !
বুঝলে - খোলা হাওয়া কীভাবে মেশে
বুক-ভরা সহজ শ্বাসে,
আলোর চাষ যেই পাল্টে নেয়
ভুলের - 'আপন-পর' ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)