মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

সাপ-লুডো ....June 28, 2014




সাপ-লুডো
 
ভেবেছিলে মেপে নেবে চাওয়া পাওয়া নিখুঁত দাঁড়িপাল্লায়
চেয়েছিল অবো্ধ যৌবন ফোটাতে ফুল নিছক কায়িক সম্বলে
মোহ এরই নাম জেনো পাগল, প্রেম সততই নয়

বল কেন ছিল এত দাবী যে আজ অবশ অভিমানে
হৃদয় মুক বা বধির হতে চায়? ভালবেসে, অবশেষে,
প্রেমকে কাঠগড়ায় টেনে, নিজে যেচেছিলে একদিন যাকে,
তাকেই ঋণী দেখতে পাও?

এবার বিনম্র আঁখি মেলে দ্যাখো - শুধু দেওয়ার নাম।
তোমারই উজাড় প্রেম প্লাবনে আপনে আনন্দ বিকাশ
স্বর্গের অপরূপ রূপ পায়।
সৃষ্টির উজানে আসে অমোঘ - অবিচল আত্মিক সততায়

'প্রেমে বিনিময়ে' যদিবা কিছু লভ, ভোগসুখ, সে ঈশ্বর কৃপা
দীন কোন মানুষের নয়, - যে গ্রহণ কৃতজ্ঞতা যাচে নিরন্তর।
করুণা কি দাবী করা যায়?

-------------------------------
.

কোন মন্তব্য নেই: