মন বুদ্ধি দিয়ে যুক্তি সাজায় ।
যুক্তির জগতে ধার সমাদৃত, মসৃণতা নয় ।
যার যুক্তির ধার যত বেশি
সে তত শ্রেষ্ঠ ব'লে
লোকসমাজে প্রশংসা আদায় করে নেয় ।
অপরপক্ষে, মসৃণতা সুরের জগৎ ।
সুরের ঢেউ সম্ভব কেবল পরাণে ।
একই প্রকার সুর
একে অপরকে সহজেই চিনতে পারে
আর তেমনটা হলে
মনের শাসন আর না মেনে
শুদ্ধ প্রাণের টানে, কোনও এক ফাঁকে,
একে অপরের সাথে মিলতে বেদম উতলা হয় ।
এরে মানুষ ভালবাসা বলে ডাকে ।
প্রাণের টানে মনের বাহাদুরি নেই ।