রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

Resurrection

সহধর্মী

সংসারের দৈনন্দিনে
প্রচুর ছোটছোট কাজ থাকে
যাকে নারীর দায় ব'লে
পুরুষ, মূলতঃ, উন্নাসিক তাচ্ছিল্যে
অবহেলা করে ও এড়িয়ে যায় ।

এই ছোটছোট কাজগুলির দ্বারাই
সংসার সুন্দর ক'রে গুছিয়ে ওঠে রোজ ।
দিনের অনেকটা সময় এরকম কাজে
নিয়মিত উৎসর্গ করে নারী, ঘরে ঘরে ।

খুব কম সংখ্যক সংবেদী পুরুষ
এ ধরণের প্রতিটি কাজে, খেয়াল ক'রে,
নারীকে নিঃশব্দে অনুসরণ করে
এবং সময়মত সহযোগের হাতটি বাড়িয়ে দেয় ।

বাকি পুরুষ, ভালবাসার নামে 
কেবল যৌনতা বোঝে,
বড় বড় কপচানি পছন্দ করে
ও ভালবাসার অলীক কাব্যে মজে থাকে ।

The Pitiable Pride