বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

প্রগতির পথ

মনে ভরে ওঠে মধুর স্বপ্নে,
বারংবার উন্নতির ভাবনায়,
তবুও মানুষের বাস্তবের ইতিহাসে
কিছুই তেমন প্রাণ পায় না তার।
পুরোনো অভ্যাসের জঞ্জাল 
আর সচেতন ইচ্ছার উপরে
প্রতিবার প্রবৃত্তির ধূর্ত প্রতিশোধ
ছিনিয়ে নেয় মনের সব কোণ,
নতুন কিছু সৃষ্টির জন্য 
উদ্যমের পরিসর 
দিনের শেষে অবশিষ্ট থাকে না আর।

প্রতিটি সকাল
যদিও মন ধোয়া-মোছার সময়—
গতকালের বিফলতার ভার 
ঝেড়ে ফেলার সুযোগ,
চিন্তার বাগান পরিষ্কার করে
নতুন কিছু গজিয়ে ওঠার 
যোগ্য জায়গা নিকোনো।

তারপর শুরু হয় সাজিয়ে তোলা:
শৃঙ্খলার মজ্জায় দৃঢ় থাকার জন্য;
সময়ের প্রতি সচেতনতা 
রক্তে জীবন্ত রাখার জন্য;
আর ধারাবাহিকতার ত্বকে
সবকিছুকে একসাথে বাঁধার জন্য।

এই আত্মসূত্রগুলো 
শক্তভাবে বুনে নেওয়া আবশ্যিক,
স্তরে স্তরে, গভীর ও স্থায়ীভাবে।
যখন এগুলো 
মনের মাটিতে অটুট শিকড় গাড়ে,
উন্নতি আর থাকে না দূরের কিছু।

তখন তা ধীরে ধীরে উঠে আসে—
নিশ্চিত ও স্থির পদক্ষেপে,
নিজের তৈরী পথে নিজেকে তৈরী করতে,
মূর্ত হয়
ইচ্ছার ছুরির ভাস্কর্যে, কেটে কেটে,
খোদাই করা অপরূপ অবয়বে।