শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

আবিষ্কার

তখন ভাবতাম
বুক উপড়ে, তোর পছন্দ মত
সাজিয়ে দেব ভালবাসা 
বেহাগের সুরে,
যতটা পারি, কোমল পাপড়িতে ভ'রে ।
সেদিন সবে ষোল চলছিল তোর-আমার
প্রথম হৃদয় উন্মোচনের তোড়ে ।

আরও পনের বছর পরে, 
শুনি - মধ্যরাত্রে প্রেমের উত্তাল তাণ্ডবে 
আচমকা ঘুম ভেঙে, মাঝেমধ্যেই ছোট-রা
চোখ কচলে, তাকিয়ে থাকে তোদের দিকে 
অবাক দৃষ্টিতে ।
অগত্যা, প্রতিবার, জোড় না খুলেই
জোর ক'রে ঘুম পাড়িয়ে দিস আবার,
মাত্র এক হালুমে, অবিশ্বাস্য তৎপরে ।

সেই থেকে 
মনে পড়লেই নেতিয়ে পড়ি ।
বেঁচে গেছি খুব বরাত জোরে ।
বেহাগ আর বাঘ ? ওরে ব্বাপ রে !!

ফাঁক

চালচিত্র

কী যে কীভাবে হয় ! 
কে কেমন ক'রে যে পারে !

এত অজস্র পুজোর ঢাকের বাদ্যি শোনা দিনভর !
তাকে ছাপিয়ে বুকে বাজে সানাইয়ের সুর
যখনি সক্কালে ঘুম ভাঙার পরেই
সহসা বুকের মধ্যে জাপটে ধরে
তুমুল ঢাক বাজাতে শুরু কর পিঠে
খুশির উদ্দামে
অবাক আনন্দের অভিসারে !

'সুখের ঘড়া কেমন ক'রে
কানায় কানায় পূর্ণ হতে পারে'
মনে পড়ে সেকথা বারংবার - পরে ।
.

সরলতা