মানবজীবনে সর্বোত্তম শিল্প হলো
অগ্রাধিকারদের গুরত্বানুসারে
সঠিক পরম্পরা আবিষ্কার করে
কর্তব্যদের
যথাযথরূপে সারিবদ্ধ করা।
কর্মের দ্বারা জীবনের একনিষ্ঠ পূজার
এটি দৈনন্দিন প্রথম পাঠ।
একটি সম্পূর্ণ ফাঁকা মনে
শ্রদ্ধা ও বিনয়ের অভিনিবেশ ছাড়া
এই কাজটি
ত্রুটিহীনরূপে করা সম্ভব নয়।
সঠিক রূপে করতে পারলে
প্রতিটি নূতন ভোর
উন্মোচন করতে শুরু করে
জীবনের অফুরাণ সম্ভাবনাদের,
যাদের এযাবৎ কখনো
খালি চোখে যায়নি দেখা।
মন জুড়ে থাকা
ভোগজনিত অবাঞ্ছিত আপোষদের
আসক্তির মায়াজাল কেটে গেলে
মানুষ পথ খুঁজে পায়
নিরলস কর্মের মাধ্যমে
আকাঙ্খিত স্বপ্নের
বাস্তবায়ন-জনিত উত্তরণের।
সব অতৃপ্তির ওপারে পৌঁছে
ঝকঝকে জীবন
তারপর শুধু অনাবিল হাসে
মানুষকে দেখে।