রবিবার, ২১ আগস্ট, ২০২২

রঙের দোষে

যত বেশি ফর্সা হবে, 
ততই বর্ষার মত ধারালো হবে নাক
এমন কি নিয়ম আছে নাকি ?
ফর্সা হলেই মানুষটি হবে 
ষোলোআনা পরিষ্কার মনের 
এমনও তো কথা নেই কোনও ।

অবশ্য
তুমি এমনই অদ্ভুত ফর্সা, যে -
তোমার ত্বকের স্বচ্ছতা ভেদ করে
শিরা আর ধমনি-দের যে সহজেই
আলাদা ক'রে চিনে নেওয়া যায়,
সেকথা নিজেই 
অনেক আগে থেকে বেশ জানো ।

অথচ
রোদ্দুর পোড়ায় না যেখানে, সেখানেও
এ অভাগার লোমের দশা
ভুসো কালির মত কালো ।
আচ্ছা, তোমারটা কি সোনালী ?
না, মানে - যে কোনও ?