সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
অকারণ
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
Change For Happening Happiness
You have to change your IDENTITY if you decide to give a superior and worthwhile meaning to your life. How can you do that? It is no easy job.
Well, it is your past habits that make your present self. If you are not satisfied with your present existence, nobody can help you until you focus on new habits that are capable of replacing the old ones, that you are already addicted to.
Before you start, you need to identify your old habits that successfully restricted your growth so far. Now storm your brain to invent the better ones that rightly suit you. Start replacements in strict discipline, enduring pain and convincing satisfaction.
ইচ্ছা বনাম বিবেচনা
প্রতিটি মানবজীবন এক একটি লোভ বনাম সংযমের কঠিন পরীক্ষা। গভীর আত্মশ্রদ্ধাবোধ বিনা এ পরীক্ষায় জেতা কঠিন।
আমার সঙ্গী অথবা সঙ্গিনীর চেয়ে শ্রেষ্ঠতর মানব বা মানবী কী এ জগতে পাওয়া যেতে পারে না? যেতেই পারে। নূতন বৈচিত্রের পৃথক সৌন্দর্য কী অন্তরে ভালবাসার অনুভূতি সৃষ্টি করবে না? হ্যাঁ, করবেই। আমরা কী সাথে সাথে সেই নতুন মানুষটির সাথে প্রেমে মত্ত হতে চাইব? বিবেচকের ক্ষেত্রে এর উত্তরটি হলো পরিষ্কার "না"।
ভালবাসার প্রাথমিক সম্পর্কটি হলো মানুষের আপনতম ঘর, যা সব দিক দিয়ে ভালো রাখতে প্রয়োজন হয় চব্বিশ ঘন্টার, সর্ব প্রকার দায়িত্ব ও সহযোগের। এখানে সুখের সাথে শান্তির সহাবস্থান সম্ভবপর।
অপর যে কোনও অনুরাগ তাই - বাইরের জগত, সূক্ষ্ম ও সহমর্মী অনুভবের আকর সে হতেই পারে, তবে, তা পার্থিব কোনও স্থুল আদান-প্রদানের নতুন সুযোগ, লুকিয়ে লুকিয়ে, লুফে নেওয়ার জন্য নয়।
এটুকু সংযম মানবজীবনে সুখ ও শান্তির ভারসাম্য বজায়ে রাখার জন্য অতীব আবশ্যিক। নাহলে, নিজের ঘরের ছাদ বাকি জীবনের জন্য নিজে ফুটো করে ফেলার মত, অবিবেচকতা-জনিত বিপদ ঘটতে পারে, যে বিশ্বাসের কাচের ছাদ একবার উতলা আবেগের বশে ভেঙে ফেললে, কখনোই আর নিশ্ছিদ্র করে সারাতে পারা সম্ভব নয়।
প্রকৃতির রহস্যময় নিয়মে, ইচ্ছার ভাসিয়ে নেওয়া জোয়ারের বিরুদ্ধে সুনিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে, ঋজু বৃক্ষসম অটল না হতে পারার কারণে, রাধা-মন নারী, সব জেনে বুঝেও, অবশ্য, বিপদের জোয়ারেই অধিকাংশ ক্ষেত্রে ভাসতে চায়।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
The Cheat Code
Wishes, wants, desires
And passions always originate
From two different portions
Of every human mind.
Your mind always remains
A floating iceberg.
The small portion
Visible above water
Is your consciousness
And is a pure heaven.
Because, consciousness is
What you call your rationality,
Is always after building
The permanent empire
Of your lasting happiness
That always retain
A healthy bonus
Of peace and joy.
Invisible is
The dangerous volume
Under water,
Which is more than ten times
Heavier and utterly disobedient.
It is your subconscious
Mostly representing
A domain of shrewd hell
That remains under control
Of your devilish instincts.
This constantly dissatisfied,
Pleasure seeker evil
Is always after
Temporary comfort zones
With all it's possible variations.
It is not your intelligence
Who can distinguish
Between the two,
But your conscience only,
That, if made the boss
While converting into action,
For its capacity
Of maintaining a one way ticket,
Can isolate the useful everytime
From the obsessive wastages.
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
Get Up To Snatch Your Right
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
কায়দা-২
ভালবাসতে-বাসতে
ভালবাসার মানুষ পুরোনো হয়ে যায়
ভালবাসার ডালপালারা
অযত্নে, একে একে, শুকিয়ে গেলে।
এছাড়া, ভালবাসার এক-এক সময়ে
নিত্য নতুন প্রকার খিদেও পায়।
মানুষের মনে ও পরাণে
কখন ঠিক কী হয় - জানতে হলে,
মানুষটাকে আশ মিটিয়ে ছানার পরে,
ঘুমিয়ে পড়ার একটু আগে,
ছোট্ট গল্পের অবসর রাখতে হয়,
যখন সব অহমিকাকে ঘুম পাড়িয়ে
চোখে চোখ নরম ক'রে মেলে ধরে
শুধোতে হয় আপন গলদ।
যেমন "আজ সারাদিনে
আমার কোন কোন আচরণ
ভালো লাগেনি তোমার?"
অথবা
" বল তো, আমি কী কী করলে
পাগলের মত খুশি হতে তুমি ?"
আমরা কেউ কি এটুকু করি?
এই যৎসামান্য যত্নের দায় যেচে নিলে,
শরীরের মত
মনেও হুবহু খাপে-খাপ ভালবাসা
পেলে ও দিলে,
ভালবাসার সুকোমল জীবন
অনায়াসে কতই না দীর্ঘায়ু হয় ।
কায়দা-১
প্রেমে পড়ার পরে জাগতেই হয়
গুরুত্ব পাওয়ার বাসনা।
চৌম্বকত্ব এবং বিরহের ছলে
নিত্য-নূতন গল্প বলায়
যথেষ্ট দক্ষতা থাকলেও,
প্রকৃত গুরুত্ব পেতে
সাথে সঙ্গতিকে থাকতেই হয়।
সঙ্গতি মেলে - শুদ্ধ শ্রদ্ধা ও
বিশেষত্ব অনুভবের বিরল সামর্থে
অপর হৃদয়-সরোদে
সুরের সার্থক অনুনাদে
গভীরে শিহরণ পাঠাতে জানলে।
অহমিকাশূন্য অনুরাগের
সমর্পণী গাঢ় তরল
ক্রমশঃ ভরতে ভরতে
একদিন বাধ্য উপচে পড়ে
শেষ সীমানা ছাপিয়ে,
অপর হৃদয়কে যেদিন
অভিমানী অপচয় রোধে
মৌনতা ভেঙে সাড়া দিতেই হয়।
ব্যক্তিত্বে ডাকসাইটে হলেও,
কোন প্রকার 'আমি'-র বড়াই জাতীয়
অন্য আর কিছু কি তেমন
কাজে লাগে
পরিনয়ের সার্থক পরিনতিতে ?
মনে হয় ততটা নয়।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
গুড়গুড়ানি সমীপে
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সুপথগামী
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
অতি বিরল জাতি
প্রথম কয়েকদিন নিজেরই কষ্ট হতো খুব,
মনে পড়লেই - কতটা যন্ত্রণা দিয়েছে
ওই শকুনী-চক্র, নিছক একা পেয়ে
অভিমন্যু মেয়েটাকে।
ধিক্কার বিন্দুমাত্র না কমলেও
যে কোনও কষ্ট সয়ে আসতেই হয়
ক্রমে ক্রমে।
তবে, তারই মাঝে
এক বিপ্রতীপ পরিতৃপ্তির উদয় ঘটেছে
ইদানিং।
কারণ -
শুধুমাত্র তেলবাজ আর ধান্দাবাজ ছাড়া
( ওই যারা প্রকৃত অর্থে মেরুদণ্ডহীন )
আপামর বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে
আর একবার মশাল হাতে
উঠে দাঁড়িয়েছে,
সব বিভেদের স্বভাব-বৈধব্যকে
ছুঁড়ে ফেলে, সমস্বর বিবেককে
স্বতঃস্ফূর্ত তেজের
বিরল মূর্চ্ছনা যোগাবে ব'লে।
কী উজ্জ্বল যে লাগছে বাঙালিকে
দেখতে আবার !
বিরল বাঙালি
প্রথম কয়েকদিন নিজেরই কষ্ট হতো খুব,
মনে পড়লেই - কতটা যন্ত্রণা দিয়েছে
ওই শকুনী-চক্র, নিছক একা পেয়ে
অভিমন্যু মেয়েটাকে।
ধিক্কার বিন্দুমাত্র না কমলেও
যে কোনও কষ্ট সয়ে আসতেই হয়
ক্রমে ক্রমে।
তবে, তারই মাঝে
এক বিপ্রতীপ পরিতৃপ্তির উদয় ঘটেছে
আজকাল।
কারণ -
শুধুমাত্র তেলবাজ আর ধান্দাবাজ ছাড়া
( ওই যারা প্রকৃত অর্থে মেরুদণ্ডহীন )
আপামর বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে
আর একবার মশাল হাতে
উঠে দাঁড়িয়েছে,
সব বিভেদের স্বভাব-বৈধব্যকে
ছুঁড়ে ফেলে, সমস্বর বিবেককে
স্বতঃস্ফূর্ত তেজের
বিরল মূর্চ্ছনা যোগাবে ব'লে।
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
The Struggle For Independence
0. Build a habit of purposefully extracting pain from the rising struggles of everyday life to relish it sip by sip all through the day.
1. Double the force by instant refueling and recharging against every derailment by distraction or inertia, whatever.
2. The application of
An extra force
Of Self Confidence
Is mandatory for
Creating
Constant blasting
Of penetrative focus
And irresistible speed
3. The dialectic approach :
a) Keep instincts subjugated
b) Surpass the destiny by extracting achievements every single day.
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
শ্রবণা
শ্রবণা,
শুনে রাখো,
আমি আর এজীবনে অসময়ে শোব না।
হেঁটে চলবো যুগ যুগ ধরে
বাঁচার গরবে কর্মের হাত ধরে।
গতবারই শেষবার।
আমি আর কোনদিন
অবচেতনের ফাঁদে পড়ে
প্রবৃত্তির ছলনায় ভুলে ঠকবো না।
শ্রবণা, প্রিয়তমা,
তুমি আমার একমাত্র বিশ্বস্ত
অখণ্ড চেতনা।
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
The Costliest Free Gift
Time doesn't last for anybody.
It is the most temporary
opportunity of human life,
intangible and tidal in nature,
that once gone,
may never come back in future.
Those who give due respect
to time can never waste it.
It is the self-belief of man
that can successfully convert
time into tangible assets
through purposeful actions
towards building individual skills
that eventually become
intrinsic parts
of his character and worth.