সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

The Entrepreneur

কবে

মোরগটা বেসুরে গান শোনাবে।

ভোর পরাণে মোর দোল জাগাবে

তুমি আসবে যবে।


বৃষ্টির ফোঁটারা পাতা দোলাবে।

ফুল ফুটবে প্রথম একা বাচ্চা টবে

তুমি আসবে যবে।


আলোর বারতা ছড়িয়ে যাবে।

পাখি-রা খেলার নেশায় পাগল হবে

তুমি আসবে যবে।


বিন্তি ফস ক'রে আগুন জ্বালাবে।

চায়ের জল উনুনে চড়তে হবে

তুমি আসবে যবে।


খুড়ো তড়িঘড়ি বৃষ্টি পেরোবে।

বাউলানী হেসে ছাতা বাড়াবে

তুমি আসবে যবে।


বল, আসবে তবে।

বল, আসবে কবে?

আবদার

"আমি একটু তোমার কাছে যাব।"

দিনে অন্ততঃ এক থেকে দুইবার

এই কথা বলেই

ঢুঁসিয়ে বুকের মধ্যে ঢুকে এসে,

বেড়ালের মত নীরবে 

একপশলা আদর খেয়ে নেওয়া

যাদের জীবনে নাই,


তাদের দাম্পত্য - সার্থক, না ছাই।