ভালবাসার সাথে
সুখ-দঃখের রথে
হাতে হাত ধরে রেখে
আজীবন পথ চলতে পারা
অথবা ঘর করার তাড়া
আদপে সহজ কথা নয় ।
পোষ্য আসক্তিরা
উদ্ধত অশ্রদ্ধার অধিকারে
সুযোগ পাওয়া মাত্রই
সুতীক্ষ্ণ স্বরে
চাইবে পাই-পয়সায়
রোজের হিসেব বুঝে নিতে ।
বুঝিয়ে দিতে দিতে দিতে
একদা ওষ্ঠাগত প্রাণ
পরিত্রাণ খুজে পেতে
পেরোতেই পারে শেষে
সঙ্গ পরিত্যাগের দ্বার,
যৌবনের সাময়িক ব্যবহার
বুকের যন্ত্রণায় ও উপবাসে
শেষ অবধি ঘুচেই যেতে গেলে,
কৈশোরের সরলতার সাথে
জীবনের পড়ে থাকা পাতে
পুনরায় সহমর্মী যাপন
ব্যাকুল পরাণে ফিরে পেতে ।
.