মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

চৈত্র-পবনে

বোকার পারা ঠকতে ঠকতে 
সত্যিই ভূত হয়ে যাই !

প্রতিটি মুহূর্ত - মানবজীবনে
ভিন্ন ভিন্ন দিশার দ্বারে
সুযোগের সমাহার হয়ে আসে

যে সুযোগরা, সার্থক অনুধাবনে,
শিকারীর ক্ষিপ্রতা ও
প্রত্যুৎপন্নমতিত্ত্বের পরীক্ষা চায় !

ভোগে ভুগতে থাকা 
আমাদের আচ্ছন্ন চেতনা 
সঠিক সময়ে পায় না খুঁজে
প্রয়োজনীয় হুঁশ !
সৃষ্টির আনন্দরা তাই, হাসতে হাসতে,
আঙুলের ফাঁক দিয়ে গলে
মহাশূন্যে হারিয়ে যেতে থাকে
রোজ রোজ

আর জীবন ক্রমাগত হেরে যেতে থেকে
আখেরে জড়ই রয়ে যায় 
হতাশের শামিয়ানায় !
.

.

সোমবার, ৩০ মার্চ, ২০২০

প্রবেশিকা

একথা কে আর না জানে
"পিচ্ছিলতা - স্বতঃস্ফূর্ততা পায়
ভালবাসার চির-অযাচিত বরে" ?

"ফলিং ইন লাভ" ব'লে মানুষ তাই
মাছের পারা ছটফটায়,
খাপ খাওয়াতে উথাল-পাথালে চায়,
আছাড় খায় - প্রেমে প'ড়ে !

অনবরত পিছলে যেতে যেতে 
হয়ে বা বেয়ে তেরোশো নদী
পৌঁছে যায় ব-দ্বীপান্তরে !

শক্তির অভেদকে 
বস্তুর কায়িক বিভেদে,
বঙ্কিম-বিলাস-অভ্যাসে পেতে চেয়ে
সরলতা - শাপগ্রস্ত হয় আর
মেঘ-জনমের সাময়িকে
চক্রবৎ ফেরে বার বার,
অবশেষে ঝরে পড়বার 
সপ্ত-সুর মায়া-সমুদ্দুরে !

শনিবার, ২৮ মার্চ, ২০২০

The Lighthouse

What do you keep looking at ?

An opaque eye sees only 
the matter in it
and can't look behind

Learn to visualise 
diamond's capacity of transformation
in the meanwhile

It was a dull piece of coal,
if you only go little back 
along time

Working consistently hard
brought it this rarest shine

Well,
is something there in life
that you yet terribly miss ?
Do you, by yourself,
earnestly want 
to reach somewhere ?

You can transform too
into pure gold, 
from the chaotic conglomeration 
of aimless averages,
called mediocrity,

to attain 
the desired level of clarity, 
called bliss,

if, at all, you sincerely dare 
perceptionally refine !

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

স্বচ্ছতা

ভালবাসার কারকতা 
আপন পরাণ-প্রান্তরে
আশীর্বাদী পিচ্ছিলতার
আকাঙ্খিত উৎসারণ হয়ে গেলে
শিকলখানি খসে পড়ে স্থবিরতার !
ডাহুক ডাকের ডানা 
খুঁজে পায় অতঃপর
স্বপনের সার্থকে - 
সত্যের নবীন বিস্তার ৷

তারপরও একথা মিথ্যা নয় -
ভালবাসতে পারা প্রতিবার
একান্ত ব্যক্তিগত অর্জন তোমার, -
আত্মিক বিকাশের নবনীত উপার্জনে !
পরের করুণায় আদপে নয়,
নিজেরই নিকট হতে
আকুল চেয়ে, তবেই পাওয়া
উড়ানের যে অবাধ অধিকার,
তোমাকেই বা, কোন যুক্তিতে,
অপরকে কর দিতে হবে তার ?

স্বার্থের সংকীর্ণ পার্থিবে -
প্রেম, ভুলে যায় বারবার
উপহারের সে স্বতঃস্ফূর্ততার প্রতিদানে
প্রদেয় শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতার 
অপরিশোধ্য ধার !

শোষণমুখী অপনোদন-স্পৃহা
চকচক করে ওঠা চোখে,
সুযোগ পেলেই,
উদারতার মহত্বকে প্রতিস্থাপিত করে -
দেনা-পাওনার গাওনায় !
বন্ধুর বিশ্বস্ততা পেরিয়ে
প্রভূত্বের দাবি
কূপমণ্ডূক-স্বার্থের অবলীলায়
বন্ধুর করে ফেলতে পারে
সবুজের স্বাধীন প্রসার !

'নির্লিপ্তির সুহৃদ-সন্নিধানে
রুচির অযাচক উর্ধ্বতরতায়' -
তারপরেও রইতে পারে
ভালবাসার দুর্জেয় অধিকার !
.

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

আশীর্বাদ

রাজনীতি, ধর্ম, - প্রভৃতি
প্রভূত ভেদনীতির 
অভিশাপ করে পার
মানুষ ফিরছে আবার
হাত ধরাধরি ক'রে
মানবিক সহমর্মিতার ঘরে !

প্রকৃতিও জাগতে চেয়ে
শ্বাসের বাতাস ফিরে পেয়ে
পাখিদের হাত ধরে
ফিরছে জীবনের পারে
সুদূর অতীত-সম 
নিরুপম উত্তরে !

খোলা আকাশ

দরদের সার্থক পরিভাষা -
মানুষের বুক হতে
যখন তখন উথলে ওঠা
আ মরি ভালবাসা !

আখেরে ভালোর বাসা বলেই
কত না নূতন আখরে
সুন্দরকে প্রকাশ তার, আর
শুদ্ধ আনন্দে দরাজ হাসা !

সবুজের সে উত্তাল জোয়ার 
ডাকবেই ডাকবে নতুন ফলন,
আমূল পাল্টে দেবে অন্তরে
কি জানি কেমন বরে,

থামিয়ে - যতই না যেথা
অসহায় ক্ষয়ে শুকিয়ে আসা !
.

.

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

ভার

কথা দিও না তাহলে -
ভুলেও কোনদিন !
আমিও কথা দেব না,
ভেবেছি, তোমায় !

"কথা-রাখা"রা 
ভালবাসার নাম ছিল না
হয়তো-বা কোনকালে, 
বরং বিনা প্রয়োজনে
সাজিয়েছিল বিব্রতকর দায় !

পরাণকে আর 
স্পর্শ করতে না পারলে,
না পারুক,
কথার-কথারা নির্বিবাদে
বয়ে বেড়াক ফাঁপা সময়

রসের ধারা

তোমার আজকের বর্তমান
হারিয়ে যায় আগামীর অতীতে !

তুমি মরীয়া হয়ে চাও
সেদিনের বর্তমান হতে
আজকের ভবিষ্যতকে
অতীতে গিয়ে একবার অন্তত
বাস্তবে হাত দিয়ে ছুঁতে !


পারো না !

মুহূর্তরা জন্ম নেয় তোমার অন্তর হতে
শিশুর মত
টালমাটাল পায়ে হাঁটতে শুরু ক'রে ৷
ক্রমশই একদিন নাগালের বাইরে চলে যায় ৷

মুহূর্তদের পাল্টে দেওয়া যায়
জন্ম-মুহূর্তে কেবল !
বড় ব্যস্ত তুমি
তাই তখন খেয়ালই করো না ৷
.


Grating Time

Time is a fuel
that you keep consuming
all through your life.

You yourself may walk 
or run
and you may fly too
by watching 
your own sensitivities
that, quite normally, differs within
from time to time. 

At times you may hear 
the beat of every second 
from the wall clock
and at times you don't.

Common man
may consider it to be insane
but man may yet attain
even another level of sensitivity, 
when he hears the beat 
of every second 
from the internal clock 
of his own system,
when due intensity of withdrawal 
may make him attain
a kind of a meditative height
of rock-solid utilisation of time
for a fixed-purpose flyer behind.

সোমবার, ১৬ মার্চ, ২০২০

ইয়ে

মনন-শিল্পরা মাত্র আবেগের সঙ্গতে
অনুদিত হয়ে চলেছিল কবিতায় !

ওদিকে, থরথর যা কিছু ছিল
লুকিয়ে বাঁচিয়ে রাখাদের ফাঁকে
এযাবৎ অনুচ্চারিতের আড়ালে,
নিজেকে নিঃস্ব করে, একে একে সব স্তরে 
নিবেদিতা-উজাড়ে, সমর্পণের পরে, 
আপোষহীন সততা 
স্বীকারোক্তির দাবিও মেনে নিতে পায় !

তোমার একাকে নিয়ে, জানো,
দুশ্চিন্তা তেমন ছিল না কোনদিন !
তবে আশঙ্কা উড়ে বেড়াতো নিত্য পরিপার্শ্বে
তোমা-জনিত বাকি আকাঙ্খার আর
নির্ভরতাদের অভিনিবেশটি নিয়ে !

তাদের আকুলতার অবিরত বেষ্টনী হতে
তোমার পরশকে নিঃশব্দে আহরণ-সুযোগে
চিরতরে হরণ করে নিতে
বরাবর বারণই করে গেছে 
পরাণের সততঃ শ্রদ্ধা-সুবাস !

মাঝে মাঝে তাই আকাশেই দেখা
অপার্থিবের আড়ালটি খুঁজে, যুগলের সমন্বয়
আর তারপরে পৃথিবীর মাটিতে
তোমার প্রজন্ম-কিরণে, ভারসাম্যের দায়ে,
পুনরাভিযোজনকে নিশ্চিত দেখে
তবেই এ তরফে স্বস্তির নিঃশ্বাস বয় !

হিদিপারের যে গোপনতম কোটরে রেখেছো
সেখানে বাস-জনিত আত্মিক সহবাসটুকু,
তদবধি জেনে শ্বাসে থাকা - আবশ্যিক দায় ৷

প্রাকৃৃত চাহিদাদের 
একবারটি পায়ে পায়ে পেরিয়ে গেলে
ঠিক তারপর থেকে শুরু
একতরফা
কেবল দিতে পারার আভিজাত্যে
স্বাধীনতার সম্রাটোচিত বিচরণভূমি ! 
দ্যাখ না দ্যাখ, প্রাণের আদরে,
সে সুরভিত নন্দনকাননে,
বাধা আর রইলোই বা কোথায় ?
.



মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

অধিকারের সীমা


হতে পারো তুমি সম্পর্কে তার
মা, বাবা, ভাই, বোন
অথবা এমনকি
দম্পতি-জনিত সামাজিক ত্রাণ

তার প্রাণের চির-সবুজ
আপন অন্তরের উৎসমুখ হতে
ভালবাসার মৃতসঞ্জীবনী পান করে
কোন সময়ে, কোন দিশায়
মেলবে আপন বিকাশ -
তার উপরে
সন্ত্রাস আরোপ করার প্রবণতাকে
অবৈধ প্রশ্রয় দিয়ে
দাবী কোর না কোনও নিয়ন্ত্রণের পরিমান ।

এ জগতে প্রতিটি ভালবাসা
স্বাধীনতার গানে সতত স্বয়ম্বরা,
যাকে তুমি
ভুল ক'রে ভাবতেই পারো "লাগাম-ছাড়া" !

তবুও তার সে উপচারে বিরাজে
স্রষ্টার অবারিত অবাধের দান !
কর্তৃত্বের দর্প-মাঝে খেয়াল রেখো,
মুক্তির সে অমল ডানার
প্রতিটি ফিনিক্স-জন্ম উড়ানের প্রতি
কোন অবিচারে যেন হয় না অসম্মান ।

..

প্রাপ্তি



সোমবার, ২ মার্চ, ২০২০

যেতে যেতে

আমি বললাম - "আগুন"
তুমি ওমনি চিনলে দেদার ফাগুন !

আমি বললাম - "আলো"
তুমি খুঁজলে
কালোর মাঝে জমকালো !

আমি বললাম - "ব্যথা" !
তুমি হারালে হাজারো কথা !

আমি বললাম - "জল" !
তোমাতে পরিমল হলো সুশীতল !

আমি বললাম - "বাসা" !
তুমি উজাড় করলে ভালবাসা ৷
.
https://youtu.be/V-
.

বিরহের কবিতা


"সহানুভূতির আধিক্যে - একজন কেউ অন্ততঃ
পাগল হয়ে ভালবাসতে-বাসতে,
গুচ্ছের টাটকা আদরে চুবিয়ে,
তারপরে হাঁইয়ো-মারো আবেগে
তুড়ুক তুড়ুক সুখে
দ্যাখ না দ্যাখ, যখন তখন,
ভরপেট্টা ভরে দিয়ে গেলেই,

ওমনি, আহা হা রে,
কী ভাল সুবাসটিই না পেতো
এই শালা বরবাদ জীবনের
ম্যাদামারা রোজনামচা!"

মোল্লার যাবতীয় স্বপ্নের টার্মিনাসে
মোটামুটি, এ হেন মসজিদের
লটারি কাটতে কাটতে,

বাস্তবের কশাঘাতে,
শুকনো মুখে
ঘাষ চিবিয়ে চিবিয়ে,
অকালে বুড়িয়ে,

ব্যাজার জীবনটা -
সুদীর্ঘ শৈত্যের চাপে পড়া
খালি টিনের মত
তেবড়েই গেল -
অপরিসীম নিম্নাকাঙ্খী মানুষের !

রবিবার, ১ মার্চ, ২০২০

পার্থক্য

তেমন একদিন একান্তে পেলে
ঝরণার জলের অভেদে ভিজে
দোল-খেলাতে খুলতো সুবাস
সমর্পণ-সুখে - চাষের নিজে ৷

জল - যদিও ভাঙতেই পারে
নিজেকে সহস্র ধারে
ঋজুতা কি নমনীয় হলেও
"দুই জমিনে পা" - সমান পারে ?

তুমি যে নারী, স্বভাবে তারই
বয়ে যেতে সে পথেও পারা,
ভালবাসা যে পথের সাদরে
প্রেমে গোলাপজলের ধারা !

পুরুষের মেরুদণ্ড যাচে
অটলতার আঁচে
ঝড়ে ও জলে বাঁচানো নির্ভরে
আপন শিকড়-গভীর গাছে !

পুরুষ ব'লে, অযাচক হ'লেও,
তফাতটিকেও মানতে পেরো,
"ভালবাসা বাসে প্রাণে, - মানেই
প্রেম নয়" - অনভিনয়ে হেরো !
.