বুধবার, ৭ আগস্ট, ২০১৯

অখণ্ড

ভালবাসা - রঙে অনন্ত বাহার
তবু একটিই অশেষ অর্থ !
জারিজুরি তার ছিল না তো আর
সে - 'আশ্রয়-সামর্থ্য' ।

কোন দিশা খোঁজা ছিল আশ্রয়ে
সে কথা অজানা শুরুতে ।
প্রশান্তি হতে না পারা - যাতনা,
বুক তাই দুরুদুরুতে ।

ভাগে অপারগ যে যে হতভাগা
রাজি হরদম দিতে পুরোটা ।
আর ভাগীদার-বাধ্য অধরে
আধারে বাধার অলখ ক্রূরতা ।

সারাটা দিন ভাগ করে নিন
ভাজিত নয় যে অবধি দোসরে
সুখে আর দুখে নিয়ত কপোত
আনন্দে মথিতে ঊর্ধ্ব-বাসরে ।

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

জয়ী

তাকে পেরিয়ে আসা বরং সহজতর !
জীবন - থেমে থাকার নাম নয় ব'লে
সবার আগে তাকে পেরিয়ে আসা-কে সার্থক কর !

এবারে, নিজেকে পেরোতে পারা বাকি !
সে বড় সহজ কথা কখনোই নয় ।
সন্দেহ নাকি ?

দুর্গমকে সহজ সাঁতরে অথবা
চড়াই এর স্বেদে উৎরে যেতে যেদিন পারো
সেদিন না হয় নিও পরখে চিনে

ফিরে ফিরে আসা আর 

পাশে পাশে তার সমানে ভাসা বিনে
চেয়েছিল কি আদপে ব্যকুল ভাষা - নিবিড়তর উত্তরও !
.