তখন আমি পাগলের মত
প্রেমে হাবুডুবু অন্য কার,
যখন সব জেনেবুঝেও
তুই কথার ফাঁকে বেপরোয়া
খুশিতে প্রাণখুলে হেসেছিলি।
কথা যদিও পারেনি এগোতে
সেদিন খুব বেশি দূর আর,
তবু উভয়েই বুঝেছিলাম
সামান্য সুযোগ পাওয়া মাত্রে
ভরপুর ভালবেসেছিলি।
কথা, অথচ, ছিল না এমন হওয়ার,
ল্যাবরেটারির ক্লাসে
না বলে
হঠাৎ পাশে আসার।
ছুটি পড়েছিল সেদিনের পরে।
দেখা হওয়ার তাই
সুযোগও ছিল না দ্বিতীয় বার।
তারপরেই শিক্ষাপ্রতিষ্ঠান বদল।
না ছিল ঠিকানা
না কোনও ফোন নাম্বার।
আসলে, জানতামই না সেদিন😂
ধরে রাখবে সে রেশ এ অবধি,
সাড়া ছাড়াও, পরম নির্ভরে
একা-একা এই
অনস্তমিত পরাণের বেতার।