রবিবার, ১১ মে, ২০২৫
Making Happen
তোমার কী জীবনে অনেক কিছু চাই?
সুযোগ হাসিমুখে দিলে,
প্রথমবার, খুব ধীরে,
তোমাকে জড়িয়ে ধরতে চাই,
যেন আকাশের নিচে,
শুধু তুমি আর আমি—
যখন কোনও শব্দ নেই,
শুধু নিঃশ্বাসের মৃদু গুঞ্জন ছাড়া।
আমি কী আর কিছু চাই ?
এই পৃথিবীর যত চাওয়া-পাওয়া,
সবকিছু মিলিয়ে,
তোমার পরশের কাছে তুচ্ছ মনে হয়।
তারপর আবার,
বারে বারে,
যে কোনও জায়গায়,
যে কোনও সময়ে,
যখন মন চাইবে,
তোমাকে পরতে পরতে খুলে
তোমার অস্তিত্বের সুবাসে বিভোর হয়ে
ডুব দিয়ে
নিজেকে ভরিয়ে তুলতে চাই।
যেন সময় থেমে যায়,
প্রতিটি মুহূর্তে নতুন করে
তোমার উষ্ণতায় লীন হয়ে যাই,
তোমার গভীরতার
নিবিড়তম সিক্ততায় হারিয়ে ফেলি
নিজেকে—
তোমাতে
নিজেকে সর্বপ্রকারে মেখে
পূর্ণ হই বারংবার।
তুমি কি জানো,
এই ছোট্ট আকাঙ্ক্ষায়
আমার সব বাসনারা লুকিয়ে আছে?
এই নিবিড়তার মাঝে
আমি আমার পৃথিবী খুঁজে পাই,
তোমার আলিঙ্গনে—
জীবনের সমস্ত প্রশ্নের নির্ভুল সমাধান।
তোমার কী অন্য কিছু চাই?