বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

স্পষ্ট কথা

এক জীবনের যত কিছু চাওয়া আর পাওয়া
সবই, মূলতঃ, দায়রা-সোপর্দ নিজের কাছে ।
ফলতঃ, অবশিষ্ট একা, ব্যতিক্রম - ভালবাসা,
তোমাকে অনুভবে পেলে, তবে ভরপুর বাঁচে ।

The Object

শৈল্পিক

ইশারা সুযোগ দিলেই,
নিরাপত্তাটুকুও বুঝে নিতে পেলে,
শুরু আর সাড়া মধ্যে 
কে আর খুব বেশি দেরী করে ?

কিন্তু, হয়ে যাওয়ার ঠিক পরে
অভ্যাস-বশতঃ
পরিধেয়-র পানে হাত না বাড়িয়ে
বরং, নবাবী কায়দায় 
পরম নিশ্চিন্তিতে, মুখোমুখি সোফায় বসে,
এক পায়ের উপরে আর এক পা তুলে
ফস করে সিগেরেট ধরিয়ে
দুজনে মিলে
পালাবদল-সুখটানের অবসরে
সমানতালে
দৃষ্টি দিয়ে, পরষ্পরের সাবলীল ঔদ্ধত্যকে 
আপাদমস্তক লেহনের অভাবনীয় মধুর স্বাদে,
ইতিমধ্যে লব্ধ সুখের রেশটি 
তারিয়ে তারিয়ে দীর্ঘায়িত করার সুযোগ
চুটিয়ে নেওয়ার কথা
কতজনের আর মাথায় আসতে পারে ?

কাজ যাই হোক, 
পেলবতার স্বচ্ছ আচ্ছাদনের আড়ালে
সুন্দরের কমনীয় অবকাশ
লুকিয়ে থাকে জীবনের যে কোনও স্তরে ।