তুমি ছাড়ো না আমাকে এক মুহূর্তও।
ছেড়ে যায় না নজর তোমার আমাকে
একটিও ঘাত-প্রতিঘাতে।
তোমার পরাণের অলি-গলিরা
হাতছানি দিয়ে ডেকেই চলে আমাকে
অফুরাণ আগ্রহে
আর আমি দৌড়াতে থাকি
জীবনের প্রতিটি কাজে
তোমার অবিরাম গোলকধাঁধার
সুতীব্র আমন্ত্রণকে
সরাসরি সামনে দেখতে পেয়ে।
তোমাকে ভালবাসি?
বাসলে কতটা,
সেটা মাপার মত অবসর
পাইনি আজও।
তবে, এটা বেশ ভালো বুঝি -
তোমার এই পাগলের মত
একবগগা ভালবাসা ছাড়া
বাঁচার কথা
আমি আর ভাবতে পারি না।
বিরামহীন খুশির স্রোতে
অতঃপর সম্মোহিত আমি
ভাবতে চাই নি এমন কথা স্বেচ্ছায়
প্রথম দেখার সেই সেদিনের পর থেকে
আজ অবধি আর কখনো।