এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে ভক্তি-দর্শনে আমরা ভারতীয়-রা পৃথিবীর আর সব জাতির থেকে দশ কদম এগিয়ে ।
তবে, তার সাথে, এই বাস্তব সত্যটিও আমাদের মেনে নিতে হবে, যে কর্মযোগে আমরা ইওরোপ, অ্যামেরিকা, চায়নার চেয়ে এই মুহূর্তে বহুগুণ পিছিয়ে । কর্মযোগ যেহেতূ মানুষকে মূলত আত্মনির্ভর তথা স্বাধীন করে, সুতরাং কর্মযোগ শিক্ষা দেওয়ার ব্যপারে ভারতের তথাকথিত গুরুকুল আপন চাল-কলা-মুলোর স্বার্থে বরাবরই উদাসীন ।
এই আত্মনির্ভরতা-অর্জনের শিক্ষার অভাব বিনা, ভারতের জনগনের আর্থ-সামাজিক উন্নতিতে প্রাথমিক অন্তরায় কি আর কিছু হতে পারে ?
প্রসঙ্গতঃ, আধ্যাত্মিকতা একটি নিরপেক্ষ জ্ঞান । কিন্তু ধর্ম মূলতঃ একপাক্ষিক, একটি নেশা মাত্র । ধর্মের এই আফিঙের নেশা না কাটা অবধি মানুষ বোঝেই না, যে - স্বনির্ভরতার লক্ষ্যে, তার কর্ম বিনা গতি নেই । তাই আমাদের দেশে মানুষ শৈশব হতে যত ধর্মের আচার শেখে তার শতভাগের একভাগও সচেতনরূপে কর্মপদ্ধতির বাস্তবোচিত শিক্ষা গ্রহণ করে না ।