শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
দোহন
সন্তান সন্ততি-রা
নির্ভরতার শ্রেষ্ঠতম আশ্বাসে
রোজ মাকে দুয়ে দুয়ে বেঁচে থাকে,
ক্রমশঃ একদিন যৌবনে পৌঁছায় ।
স্বামী আপন অধিকারের আঙিনায়
স্ত্রীকে প্রকাশ্যে ও নিভৃতে
আশ-মিটিয়ে, নিংড়ে দুয়ে নেয় ।
স্ত্রী ও কি
আপন পরিসরে হার মানতে চায়
বৈধ দুয়ে নেওয়ার সর্পিল খেলায় ?
অনস্বীকার্য এই বাস্তবের ফাঁক গলে
আমরা আপন যাপনে তারপরেও
চাতক পাখির পারা অনবরত গল্প খুঁজি
বিরল ভালবাসার !
সর্ব-সুখ লব্ধ হওয়ার পরেও
বিরহ তাই অসহ্য হাতছানি দিয়ে ডাকে ।
অজানার আহ্বাণে ব্যাকুল পরাণখানি
ঘর-সংসার ছেড়ে
অন্য কোথাও পালাতে রাজি হয়ে যায় ।
চিত্ত, লোভন আহার
নতুন বিহারে পেলে যে তীব্রতর সুখ পায় ।
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
অধিগ্রহণ
ভণ্ড, বিশ্বাসের অজুহাতে মানুষ ঠকাতেই পারে,
তবু, বিশ্বাস নিজে কোনও ঠকবাজি নয় ।
বিবেক -
বুদ্ধির চতুর প্রলোভনে পর্যুদস্ত হয়ে
সুখ-শিকারে গা না ভাসিয়ে দিলে,
শ্রদ্ধাশীলের সংযম সামর্থে
আপন কর্তৃত্বে অটুট রইতে পারলে,
বিবেকের স্বচ্ছতার আশীর্বাদে,
সত্যের সরাসরি পরশে, সুস্থ বিশ্বাসের জন্ম হয় ।
বিশ্বাস আর আত্মবিশ্বাসে প্রভেদ কোথায় ?
অটল বিশ্বাসের আপোষহীন ঋজুতা
মানুষে সেই প্রাবল্য দেয়, যে বিরল দক্ষতায়
এ পৃথিবীর প্রতিটি মহামানব
বাস্তবে দাঁড়িয়ে প্রমাণ করে গেছেন -
"হওয়াতে পারলে এই জনমেই হয় ।"
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Gita Confirms
Artificial Intelligence can remove
Anything undesired from a photo.
But it fails to remove grief
From the memory of a human being.
Man has a magic wand, otherwise.
He can erase any scar from his memory
By applying a detaching tool,
He is always born with.
The tool is indifference.
Man's will can control and apply
His indifference
To remove any damn thing negative
From his existence
And, thus, become literally invincible
That the AI, unfortunately, can not.
Right
Fortune, at times, functions as a catalyst
For producing satisfactory results
Of sheer 'ACTION'
Its ACTION only, by which,
One can absorb time, deep inside,
To covert it into the desired output
And to retain permanently onwards
Like a precious personal property.
.
Else,
One's inactive and lazy time of life
Being indifferent
To one's silly expectations,
Has to leave one quite ruthlessly
And flow, as usual, for good,
Like a river outside that waits for nobody
And refuses retention rights.
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
বিচ্ছেদের রোজনামচা
শ্রদ্ধাবোধে তীব্র ঘাটতি সাধারণতঃ বিচ্ছেদের প্রাথমিক কারণ হয় ।
শ্রদ্ধাবোধে পারষ্পরিক দৈন্য থাকলে, বিচ্ছেদের পরে বন্ধুত্বও অলীক কল্পনা মাত্র, যা বাস্তবের মাটি তে দাঁড়িয়ে আদপে সম্ভব নয় । পরমুখাপেক্ষিতার প্রাথমিক প্রমাণ রূপে ঘৃণা ও কুৎসা তখন প্রতিক্রিয়ার দায় নেয় ।
এক বা একাধিক বিশেষ পার্থিব কারণে, শ্রদ্ধা-সহযোগে বিচ্ছেদ যে হয় না, এমনও নয় । প্রাণের টান সেক্ষেত্রে সম্পূর্ণরূপে শূন্যে নাও পৌঁছাতে পারে । তবে তা অতীব বিরল ঘটনা এবং তেমন ক্ষেত্রে বিচ্ছেদের পরে বন্ধুত্ব টিকে থাকাও অস্বাভাবিক নয় ।
আমাদের দেশের অভিনেতা আমীর খান আপন জীবনে কিছুটা এমন উদাহরণ স্থাপনে সক্ষম বোধ হয় ।
"মানুষ হ'লে, কোনও ক্ষেত্রে, কোনও চাপে পড়েই মানবিকতাকে পরিত্যাগ করা চলে না," এটা সর্বদা খেয়াল রাখতে আপন রুচিতে শুধু শুদ্ধ আত্মশ্রদ্ধাবোধের প্রয়োজন পড়ে ।
পরের দৈন্যে প্রতিক্রিয়া-প্রবণ না হয়ে, পরের হাতে আপন জীবনের স্টিয়ারিং তথা ভাগ্য একবারও না তুলে দিয়ে, রুচির আত্মমুখাপেক্ষিতায় আপোষহীনরূপে স্বাধীন হওয়া সম্ভব আর তাহলেই হয় ।
অন্যের কর্ম ও ব্যবহারের প্রতিক্রিয়া যাদের জীবনকে অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এ পৃথিবীতে । তাদের Secend Hander বলে ।
First Hander দের এসব অশান্তি ভোগ করতে হয় না, সচরাচর, আপন অভিন্ন স্বাধীনতার মুক্তাকাশে ।
আশীর্বাদ
আপন চরিত্রে যদি আগ্রাসন থাকে,
তবে তার জন্য লজ্জিত হওয়ার
প্রয়োজন নেই কোনও ।
আগ্রাসন - আদপে কোপন স্বভাব নয়
প্রয়োগ যদি নিয়ন্ত্রণকে প্রতিবার চিনতে পায় ।
আগ্রাসন অপ্রতিরোধ্যের জনক ।
আগ্রাসন থাকুক
প্রতিটি অন্তর্ণিহিত সীমাবদ্ধতাকে
সচেতন প্রত্যয়ে
বিনাশ করার লক্ষ্যে
প্রতিনিয়তঃ নিবিষ্ট কর্মে ।
আগ্রাসন থাকুক
লোভ ও মোহশূন্য
সহামর্মিতার অবধারিত নিচু-স্বরে
অগাধ ভালবাসায় ।
আগ্রাসন থাকুক
জীবনকে নিয়মিত
অধিকতর সুন্দরে ভ'রে তোলায় ।
আগ্রাসন থাকুক প্রতিটিবারের
প্রতিক্রিয়াহীন ক্ষমায় ।
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
Action Needs Cause
Idleness and easy-type life style
Gathers only useless moss.
A humbug also invites identical loss.
Conviction, on the other hand, adds
Irresistible resilience to bounce back
With greater power, everytime,
And keeps continuing
Until the last hurdle is finally crossed.
Only the winner, everywhere,
Is always accepted as the natural boss.
সহজ কাজ
আমার দুটি চোখ,
একই সাথে, একই সময়ে,
শুধুমাত্র একটি দিকেই দেখে
আর অন্যের দোষ
নজরে পড়ে যায় বেশ চট করে ।
তার মানে - নিজের দোষ দেখতে পাওয়া
অভ্যাসেই নেই আর ।
তার মানে - প্রতিনিয়ত সংশোধনের অভাবে
জীবন কেবল একতরফা অপচয়ে ক্ষয় হবে ।
তার মানে - আমাকে পিছনে ফেলে
একজীবনে অনেকে অনেক বেশি দূর
অবধারিত এগিয়ে যাবে ।
তার মানে - অপ্রিয় হব বহু মানুষের কাছে
বেকার সত্যবাদী সাজার ব্যাজার তাড়নায় ।
তার মানে - শেষ শ্বাসের ঠিক আগেও,
আর কিছু না-ও পারি যদি,
চোখে-আঙুল-দাদা'-র অকুণ্ঠিত জ্ঞান
অবৈধ বিতরণ করতে গিয়ে,
অবশেষে চলে যাওয়ার পরে
অসুন্দর স্মৃতির কারণে
ইতিহাসের অদূরে
ঝেঁটিয়ে বিতাড়িত হওয়ার সম্ভাবনা
বেশ যথেষ্টই রয়ে যাবে ।
পাগল হতে বসেছি ভেবে ভেবে -
"আমার 'আমি'-র
অতঃপর কী হবে তবে এই ভবে ?"
শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
অনস্তি ( Non Existent )
প্রতিবিধান মানেই
অবধারিত, কিছু না কিছু, প্রত্যুত্তর দিতে হবে
কপট হেসে ?
যে আঘাত হেনেছিলে
শ্বাপদের পারা সন্তর্পণে লুকিয়ে এসে
তার উষ্ণতা লোহাকে ইষ্পাতে পাল্টে
অস্তিত্ব হারিয়েছে মহাশূন্যের দেশে ।
অবশিষ্ট বাঁচে নি কিছু আর তার
খামোকা শিশু-সুলভ-বেমানান
ক্রোধের পরিবেশে ।
পরমুখাপেক্ষা নাছোড় শিকলে বাঁধা পড়ে গেলে
শীতল উপেক্ষাই
একদিন মুক্তি দিতে পারে তাকে অবশেষে ।
শোধবোধে কিছু দেওয়ার আগ্রহ নেই তাই
যোগ্য-জবাবে
ভ্রান্ত আত্মতৃপ্তিকে বেকার ভালবেসে ।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
অপরাজিতা
জীবন-সফরে স্বামী-সন্তান-সংসারের দায়িত্ব
কম চেপে বসেনি ঘাড়ে ।
এসব সত্বেও হারায়নি 'ভালবাসতে-ভালবাসা' ।
সযতনে গড়ে তুলেছিল, ক্রমে ক্রমে,
অপর দুটি, একান্ত আপন মরমী উদ্যান
স্বনির্ভরতার আর সাহিত্য চর্চার ।
মধ্য-চিত্তের অচির আত্ম-তৃপ্তি
কি গ্রাস করতে পেরেছিল তারপরেও ?
অনেকটা বয়স পেরিয়ে এসে,
সাদার অবধারিত আধা আক্রমণে
একফোঁটাও পরাজয় স্বীকার না ক'রে
রোগা হয়েছিল ফের
অনাকাঙখিত মেদ ঝরিয়ে ফেলে,
কাঙ্খিত পুরুষের এক হ্যাঁচকা টানে,
নতুন ক'রে জীবনকে ভালবেসে,
বুকে জড়িয়ে ধরায় সাড়া দিতে
সটান কোলে উঠে পড়বে ব'লে ।
সময়কে পিছনে ফেলে দিয়ে
হৃদয়ের সবুজকে টাটকা-তাজা রেখে
উদ্যমের উপর্যুপরি, সুনিপুণ বিনিয়োগে
'বিরল তৎপরতা' আর কাকে বলে ?
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
সেযাবৎ
প্রতিটি ভালবাসার সম্পর্ক
নীরব যতনের সূক্ষ্ম ভারসাম্য দাবী করে ।
টেকেন-ফর-গ্র্যান্টেড -
মানে অবহেলা-কে আমন্ত্রণ হতে হয়,
সিক্ততার শিশিরখানি
অসময়ে, বেখেয়ালে হারাতে পারে ।
.
ছবি - বন্ধুর দান ।
তথৈবচ
জীবনের আবডালে
প্রতিনিয়ত কবিতা খুঁজে পায় না যারা
তারা ততদূর ভালবাসতে শেখে না,
যতদূর হ'লে নিজেকে সমর্পণ করা যায়
অধিকতর গুছিয়ে আর সুন্দর ক'রে
নিত্য জীবনের দ্বারে
সবিনয়ে, যথোচিত শ্রদ্ধা ও যত্ন সহকারে !
কত মানুষ যে
কোন-না-কোন অলীকের মোহে আটকে প'ড়ে
আপন বাস্তব গুজরাণকে অবহেলা করে
ও অনাকাঙ্খিত শারীরিক স্থুলতা অর্জনের দ্বারা
অসময়ে চেহারার ধার খুইয়ে ব'সে
ন্যূনতম চেতনার অপারগতা-কেই প্রমাণ করে !
তথৈবচ
জীবনের মধ্যে
প্রতিনিয়ত কবিতা খুঁজে পায় না যারা
তারা ততদূর ভালবাসতে শেখে না,
যতদূর হ'লে নিজেকে সমর্পণ করা যায়
অধিকতর গুছিয়ে আর সুন্দর ক'রে
নিত্য জীবনের দ্বারে
সবিনয়ে, যথোচিত শ্রদ্ধা ও যত্ন সহকারে !
কত মানুষ যে
কোন-না-কোন অলীকের মোহে আটকে প'ড়ে
আপন বাস্তব গুজরাণকে অবহেলা করে
ও অনাকাঙ্খিত শারীরিক স্থুলতা অর্জনের দ্বারা
অসময়ে চেহারার ধার খুইয়ে ব'সে
ন্যূনতম চেতনার অপারগতা-কেই প্রমাণ করে !
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
অবগতি
যে কোনও বাঞ্ছিত সুখ
পেয়ে, পুরোনো হ'তে-হ'তে,
একদিন বিস্বাদ ঠেকে
বঞ্চনার তিক্ততাকে ডাকে
চির-অকৃতজ্ঞ
অভ্যাস বাবাজির ফাঁদে পড়ে ।
সাময়িক রোমাঞ্চের চাহিদা
যদি তথাপি না মরে,
সুখের সখ পূরণের সামর্থ
বাধ্য ফুরিয়ে এলে
তখন কোন পানে যাবি আর
নূতন ক'রে, ওরে বাবা হ'রে ?
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
দায়
"বিদায়" শব্দটি শোনামাত্র
অবচেতনে আতঙ্ক জাগতে হয় আশু-বিরহের ।
"বিদায়" বলে থাকে মানুষ - কখনো অভিমানে,
আবার কখনো বাধ্য হয়ে ।
শরীরকে বিদায় নিতেই হয় একদিন ।
মন বিদায় চাইতে পারে যুক্তিবুদ্ধির নির্মমতায় ।
এইসবের পরেও যে পারে না বিদায় জানাতে
সে হলো পরাণ ।
যে সুর বেজেছে একবার যুগলবন্দী রাগে,
সেই সুর সে ভুলতে পারে না কখনো আর ।
"বিদায়" তাই পায় না স্থায়িত্ব খুঁজে, ফলতঃ
দায়মুক্ত করে না পরাণকে শেষ অবধি ।
শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
সুর
কত না সুর বাজায় এ দুর্লভ জীবন !
কেউ-কেউ কিছু-কিছু শুনতে পায় ।
কেউ কাঁদতেই থাকে গোপনে
আর কেউ আনন্দে বিভোর হয়ে যায় ।
আসল কথাটি হলো ভাগ না নিতে চেয়ে
আপন ভাগটি আগ বাড়িয়ে উজাড় করা ।
তবু শৃঙ্খলে বাঁধা পড়ে আছ তুমি এখনো ?
জীবন যে অমলে মুক্তির গানও শোনায় ।
স্থিতপ্রজ্ঞ
একটি অসাধারণ সম্পর্ক
'মানুষদুটির যে কোনও একজন
অথবা উভয়েই
সাধারণ অথবা অসাধারণ কিনা'
তার উপরে আদৌ নির্ভর করে না ।
সম্পর্ক অসাধারণে পরিনত হয়ে
যুগল-ঐতিহ্যে পাল্টে যায় ক্রমশঃ,
ঐতিহাসিক রাজপ্রাসাদের মত
বিরল আভিজাত্যে, -
কেবলমাত্র
সমর্পিত, একগামী নিষ্ঠার দ্বারা অর্জিত
পারষ্পরিক, স্বাভাবিক বিশ্বাসের প্রতি
যৌথ, নিরবচ্ছিন্ন প্রত্যয়ে ।
একটি সম্পর্ক অসাধারণ হতে পারার
প্রথম শর্তটি হলো - তাদের সম্মুখে প্রতিবার
প্রতিটি পর-প্রলোভনের আবশ্যিক পরাজয় ।
মানুষদুটির কেউ, একই সময়ে,
ভিন্ন নৌকায় লঘু পা কদাপি রাখে না ।
অধিকারবোধহীন
কিছুই যায় আসে না
যোগাযোগ যদি নাই থাকে তেমন আর
বহুদিন তোমার আমার ।
রয়ে যাবে অনুভবের অদম্য বিশ্বাসে ।
দেখা হয়ে যাবে, আচমকা হলেও,
সুরে সুর একবার মিলেছিল ব'লে,
যে কোনও অবসরের পরেও
ফের মুখোমুখি হতেই -
আলাপ পেরিয়ে,
জোড়ের পথে অবধারিত জুড়ে,
ঝালাতে উদ্দাম হবই হব আমরা আবার ।
ভালবাসা রাজা হলে
অনুগত প্রজা হয়ে রইবে অনধিকার ।
.
শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
রুচি
এমনকি, বিবাহের পরেও ভালবাসা
স্বতঃপ্রণোদনের স্বাধীনতা চায় ।
না, এ কোনও অপরাধ নয় ।
ভালবাসা যে কোনও পছন্দের দিশায়
বাড়তেই পারে অনাবিলে
শ্রদ্ধাজনিত প্রশংসার ডাকে ।
বাড়লে, যথারীতি আনন্দই দেয়,
যতক্ষণ তুমি আপন পরাণের
আন্তরিক সম্পদকে
পার্থিব মুদ্রা হিসেবে ব্যবহার করে
অপর পার্থিব শরীরের উপরে
সাময়িক অধিকার না কিনতে চেয়েছো ।
প্রতিটি অবৈধ, আড়ালে লুকিয়ে রাখে
সযতনে, অবধারিত হতাশার পরাবার ।
.
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষিত
রাত দুটো বেজে গেছে, বাহন পাওয়ার আশা
মেনে নিয়েছিল বাধ্য পরাজয় ।
দুরুদুরু বুকে সাত কিলোমিটার হাঁটা
মনে জাগাতে বাকি রাখেনি যখন একটিও ভয়,
ঠিক তখুনি শিখিয়ে দিল পথ -
"শ্রদ্ধা সহযোগে
মাটিতে রাখলে এক এর পর এক পা,
বিশ্বস্ত গন্তব্য আদপে দূরে নয় ।"
আরও একটা কথা শিখিয়েছিল পথ ।
"জীবনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হতে
আপন শ্রদ্ধার ঐশী যোগ্যতায়,
বিনয়ী সাক্ষাৎকারে, সমর্পণ-মহিমায়,
নতুনতর শিক্ষককে
পদে-পদে আহরণ করতেই হয় ।'
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
ভারসাম্য
প্রতিটি ভোর এক-একটি সুবর্ণ-সুযোগ
নিজেকে প্রাণ ভরে ভালোবাসবার ।
পনেরো মিনিট প্রাণায়াম, কিছু হালকা ফ্রী-হ্যাণ্ড
আর তার ঠিক পরে
অন্ততঃ কুড়ি মিনিট দ্রুত হাঁটার ।
জীবনের চেয়ে শ্রেষ্ঠতর শিল্পকর্ম হয় না আর ।
দূরে থাকো অথবা নিকটে,
আমার সাথে পাল্লা দিয়ে
সমানতালে নিজেকে ভালোবাসবে তুমি ?
নাকি, মেনে নেবে নারী-সুলভ
ভারসাম্যহীনতার নিয়তি
একতরফা, বারংবার,
আত্ম-যতনে নিজেকে পিছিয়ে রাখবার ?
শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
দ্বান্দ্বিকতা
মন বুদ্ধি দিয়ে যুক্তি সাজায় ।
যুক্তির জগতে ধার সমাদৃত, মসৃণতা নয় ।
যার যুক্তির ধার যত বেশি
সে তত শ্রেষ্ঠ ব'লে
লোকসমাজে প্রশংসা আদায় করে নেয় ।
অপরপক্ষে, মসৃণতা সুরের জগৎ ।
সুরের ঢেউ সম্ভব কেবল পরাণে ।
একই প্রকার সুর
একে অপরকে সহজেই চিনতে পারে
আর তেমনটা হলে
মনের শাসন আর না মেনে
শুদ্ধ প্রাণের টানে, কোনও এক ফাঁকে,
একে অপরের সাথে মিলতে বেদম উতলা হয় ।
এরে মানুষ ভালবাসা বলে ডাকে ।
প্রাণের টানে মনের বাহাদুরি নেই ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)